শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২৫, ০৪:২৮ দুপুর
আপডেট : ২০ মে, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পদার্থবিদ্যায় নোবেল পেলেন ৩ মার্কিন বিজ্ঞানী

এ বছর পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার জিতেছেন যুক্তরাষ্ট্রের ৩ জন বিজ্ঞানী। কোয়ান্টাম মেকানিক্সের ওপর কাজের জন্য স্বীকৃতিস্বরূপ তাদের এই পুরস্কারে ভূষিত করা হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে সুইডেনের স্টকহোম থেকে এ বছরের পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস। বিজয়ীরা হলেন- জন ক্লার্ক, মিশেল এইচ. ডেভোরেট এবং জন এম. মার্টিনিস।

এর সঙ্গে তারা নগদ অর্থও পাবেন। এর পরিমাণ ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনার যা ৯৯৭,০০০ ইউরোরও বেশি। বাংলাদেশি মুদ্রায় এর অর্থমূল্য প্রায় ১৪ কোটি ২০ লাখ টাকা। যেসব বিভাগে একাধিক নোবেলজয়ী থাকবেন, তাদের মধ্যে এই অর্থ সমান ভাগে ভাগ করে দেয়া হবে।

এর আগে সোমবার চিকিৎসাশাস্ত্রে বিজয়ীদের নাম ঘোষণার মধ্য দিয়ে শুরু হয় নোবেল পুরস্কার ২০২৫-এর আনুষ্ঠানিক যাত্রা। এ বছর চিকিৎসাবিজ্ঞানে যুগান্তকারী অবদানের স্বীকৃতি হিসেবে মেরি ই. ব্রুনকো, ফ্রেড র‍্যামসডেল এবং শিমন সাকাগুচি যৌথভাবে পেয়েছেন নোবেল পুরস্কার।

১৯০১ থেকে ২০২৪ সাল পর্যন্ত পদার্থবিদ্যায় ১১৮ বার নোবেল পুরস্কার দেয়া হয়েছে, বিজয়ী হয়েছেন পাঁচজন নারীসহ ২২৭ জন। গত বছরের পদার্থবিদ্যার পুরস্কারটি পদার্থবিজ্ঞানী জন হপফিল্ড এবং কম্পিউটার বিজ্ঞানী জিওফ্রে হিন্টনকে দেয়া হয়। হিন্টনকে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অন্যতম গডফাদার হিসেবে বিবেচনা করা হয়। সূত্র: ইউরো নিউজ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়