শিরোনাম
◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২৫, ০১:৩৮ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচনে যেই ক্ষমতায় আসুক তার সঙ্গেই কাজ করবে দিল্লি : ভারতের পররাষ্ট্র সচিব

নয়াদিল্লি থেকে খুররম জামান : বাংলাদেশে অবাধ,  নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন চায় ভারত, যত দ্রুত নির্বাচন হবে সেটাই ভাল হবে বলে মনে করে ভারত। বাংলাদেশের মানুষ তাঁদের গণতান্ত্রিক অধিকার অনুযায়ী পছন্দের সরকার নির্বাচন করুক এটাই প্রত্যাশা করে ভারত।

সোমবার ( ৬ অক্টোবর) সকালে দিল্লির সাউথ ব্লকে ডিপ্লোমেটিক করসপন্ডেন্ট এসোসিয়েশন অফ বাংলাদেশ,  ডিক্যাব সদস্যদের সঙ্গে মত বিনিময়ের সময়এ কথা জানান ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।

তিনি বলেন, অংশগ্রহণমূলক নির্বাচন কেমন হবে, সেটা বাংলাদেশের অথরিটি,  সাধারণ মানুষ, সিভিল সোসাইটিকে ঠিক করতে হবে, নির্বাচন সারা বিশ্বে গ্রহণযোগ্য হবে সেটাই মাথায় রেখেই নিশ্চয় বাংলাদেশ নিজেদের নির্বাচন আয়োজন করবে।

বাংলাদের বর্তমান সরকার নির্বাচিত না হলেও, ভারত শুরু থেকেই এই সরকারের সঙ্গে কাজ করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রফেসর ইউনূসকে অভিনন্দনও জানিয়েছেন শুরুতেই।

শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের অনুরোধ এর বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করছে ভারত। এটা আইনি এবং বিচারিক বিষয়, তাই এই মুহুর্তে এর থেকে বেশি কিছু বলতে চাই না: প্রশ্নের উত্তরে জানান ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়