শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২৫, ০৯:০২ সকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গ্রেটা থুনবার্গকে জোর করে ইসরায়েলি পতাকা চুম্বন করানোর অভিযোগ

আল জাজিরা: গাজায় ত্রাণবহরে যোগদানের জন্য যাওয়া আন্তর্জাতিক কর্মীরা অভিযোগ করেছেন, ইসরায়েলি বাহিনী আটক অবস্থায় 'সুমুদ ফ্লোটিলা'র নেতৃত্ব দেওয়া সেচ্ছাসেবক গ্রেটা থুনবার্গের সঙ্গে 'দুর্ব্যবহার ও নির্যাতন' করেছে। 

শনিবার (৪ অক্টোবর) আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এই ঘটনায় ইসরায়েলের হাতে আটক হওয়া কর্মীদের মধ্যে ১৩৭ জনকে তুরস্কে পাঠানো হয়েছে, যার মধ্যে ৩৬ জন তুর্কি নাগরিকও রয়েছেন বলে তুর্কি কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

তুর্কি সাংবাদিক এবং ফ্লোটিলার অংশগ্রহণকারী এরসিন সেলিক স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তিনি গ্রেটা থুনবার্গকে নির্যাতন করতে দেখেছেন। তিনি বলেন, 'থুনবার্গকে কীভাবে মাটিতে টেনে নিয়ে যাওয়া হয়েছিল' এবং 'ইসরায়েলি পতাকা চুম্বন করতে বাধ্য করা হয়েছিল', তা তিনি নিজে প্রত্যক্ষ করেছেন। 

মালয়েশিয়ার কর্মী হাজওয়ানি হেলমি এবং আমেরিকান অংশগ্রহণকারী উইন্ডফিল্ড বিভার ইস্তাম্বুল বিমানবন্দরে একই রকম বর্ণনা দিয়েছেন। তারা অভিযোগ করেন, থুনবার্গকে ধাক্কা দিয়ে ইসরায়েলি পতাকা দিয়ে প্যারেড করানো হয়। 

হেলমি আরও বলেন, ইসরায়েলি বাহিনী তাদের পর্যাপ্ত পরিষ্কার পানি এবং ওষুধও দেয়নি। ইতালীয় সাংবাদিক লরেঞ্জো আগোস্তিনো বার্তা সংস্থা আনাদোলুকে বলেন,'গ্রেটা থুনবার্গ একজন সাহসী নারী, যার বয়স মাত্র ২২ বছর। তাকে অপমানিত করা হয় এবং ইসরায়েলি পতাকায় মুড়িয়ে ট্রফির মতো প্রদর্শন করা হয়।'

আমেরিকান অংশগ্রহণকারী উইন্ডফিল্ড বিভার অভিযোগ করেছেন, থুনবার্গের সঙ্গে 'ভয়ঙ্কর আচরণ' করা হয় এবং তা প্রচারের জন্য ব্যবহার করা হয়েছিল। বিভার আরও জানান, অতি-ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইটামার বেন-গভির যখন প্রবেশ করছিলেন, তখন তাকে একটি ঘরে ধাক্কা দিয়ে নিয়ে যাওয়া হয়। 

তুর্কি টিভি উপস্থাপক ইকবাল গুরপিনার বলেন, 'তারা আমাদের সঙ্গে কুকুরের মতো আচরণ করে। তারা আমাদের তিন দিন ধরে ক্ষুধার্তও রেখেছিল। তারা আমাদের পানি দেয়নি। টয়লেট থেকে আমাদের পানি পান করতে হয়েছে। এটি ছিল একটি ভয়াবহ গরম দিন এবং আমরা সবাই পুড়ে যাচ্ছিলাম।' 

তিনি জানান, এই অগ্নিপরীক্ষা তাকে গাজা সম্পর্কে আরও ভালো ধারণা দিয়েছে। এর আগে গাজায় ত্রাণ সরবরাহের উদ্দেশে ফ্লোটিলা অভিযানের জন্য যাওয়া ৪০ নৌকা এবং ৪৫০ জনেরও বেশি আন্তর্জাতিক কর্মীকে আটক করেছিল ইসরায়েল। বিশ্বজুড়ে নিন্দার মুখে পড়ে তেল আবিব ঘোষণা করেছে, আটক বাকিদের শিগগিরই ইউরোপে পাঠানো হবে।

অনুবাদ: ইত্তেফাক 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়