শিরোনাম
◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয়

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২৫, ১২:১৩ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবুধাবির বিগ টিকিটে ২০ মিলিয়ন দিরহাম জিতলেন বাংলাদেশি ট্যাক্সিচালক হারুন সরদার

খালিজ টাইমস: ৩ অক্টোবর  অনুষ্ঠিত 'বিগ টিকিট আবুধাবির' সেপ্টেম্বরের লাকি ড্রতে ২০ মিলিয়ন দিরহাম গ্র্যান্ড প্রাইজ জিতে নিয়েছেন একজন বাংলাদেশি প্রবাসী। ১৪ সেপ্টেম্বর ০৩৫৩৫০ নম্বরের বিজয়ী টিকিটটি কিনেছিলেন ৪৪ বছর বয়সী বাংলাদেশি প্রাইভেট ট্যাক্সি ড্রাইভার হারুন সরদার নুর নোবি সরদার, যিনি শারজায় বসবাস করেন।

লাইভ ড্র চলাকালীন যখন অনুষ্ঠানের দুই জনপ্রিয় উপস্থাপক, রিচার্ড এবং বাউচরা হারুনকে ফোনে খুশির খবরটি জানান তখন হারুন প্রায় বাকরুদ্ধ হয়ে যান। পুরষ্কারের অর্থমূল্য আরো ১০ জন প্রতিযোগীর  সাথে ভাগ করে নেবেন হারুন। ২০০৯ সাল থেকে সংযুক্ত আরব আমিরাতে বসবাস করছেন হারুন।  গত ১৫ বছর ধরে তিনি আবুধাবিতে আছেন । বাংলাদেশে তার পরিবার ফিরে আসার পর, তিনি প্রতি মাসে বিগ টিকিট কিনে  গেছেন কিন্তু জয়ের স্বপ্ন কখনো ছাড়েননি। 

হারুনকে সর্বশেষ বিগ টিকিট কোটিপতি ঘোষণা করার পাশাপাশি, এই প্রতিযোগিতায় চারজন অংশগ্রহণকারী প্রত্যেকে ৫০,০০০ দিরহাম জিতেছেন।তাদের মধ্যে ছিলেন ভারতে বসবাসকারী শিহাব উমাইর এবং দুবাইতে বসবাসকারী ভারতীয় প্রবাসী সিদ্দিক পামব্লাথ। আবুধাবিতে বসবাসকারী বাংলাদেশি  প্রবাসী আলী হুসেন আলী এবং দুবাই-শারজাহর বাসিন্দা পাকিস্তানী প্রবাসী আদেল মোহাম্মদের ভাগ্যও সুপ্রসন্ন ছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়