শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২৫, ১১:৫২ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজার দিকে ছুটছে ফ্লোটিলার শেষ জাহাজ; পিছু না হটার ঘোষণা! (ভিডিও)

ইসরায়েলের কড়া বাধা আর ধরপাকড়ের মধ্যেও অবরুদ্ধ গাজা উপত্যকার উদ্দেশে ছুটছে সুমুদ ফ্লোটিলার সর্বশেষ জাহাজ ‘দ্য ম্যারিনেট’। ইতোমধ্যেই বহরের অন্য সব জাহাজ আটক করেছে ইসরায়েলি নৌবাহিনী, কিন্তু এই একটি জাহাজ এখনো তাদের নাগালের বাইরে। ফলে, গাজার দিকে এগোতে থাকা জাহাজটি এখন আন্তর্জাতিক মানবিক সহায়তার একটি প্রতীকী প্রতিরোধে পরিণত হয়েছে।

শুক্রবার (৩ অক্টোবর) আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, পোল্যান্ডের পতাকাবাহী এই জাহাজটি বর্তমানে গাজা উপকূল থেকে মাত্র ১০০ কিলোমিটার দূরে অবস্থান করছে। এতে রয়েছেন ছয়জন মানবাধিকারকর্মী। সুমুদ ফ্লোটিলা মূলত অবরুদ্ধ গাজায় ত্রাণ পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে কয়েক ডজন জাহাজ নিয়ে যাত্রা শুরু করেছিল। তবে ইসরায়েল ইতোমধ্যেই ৪৪টির মধ্যে ৪৩টি জাহাজ আটক করেছে এবং শত শত মানবাধিকারকর্মীকে বন্দরে নিয়ে গেছে। শুধু ‘দ্য ম্যারিনেট’ এখনো টিকে আছে এবং গাজার উদ্দেশে অগ্রসর হচ্ছে।

জানা গেছে, যাত্রাপথে এক পর্যায়ে যান্ত্রিক ত্রুটিতে পড়লেও জাহাজটি দ্রুত সমস্যার সমাধান করে আবারও গতি ফিরে পায়। বর্তমানে এটি ২ দশমিক এক ছয় নটিকাল মাইল গতিতে এগোচ্ছে গাজার দিকে। বিশ্বের সঙ্গে যোগাযোগ রাখতে এটি স্টারলিংক স্যাটেলাইট ব্যবস্থার ওপর নির্ভর করছে।

এর আগে, আটক হওয়া ৪৩টি জাহাজে থাকা পাঁচ শতাধিক মানবাধিকারকর্মীকে ইসরায়েল নিয়ে গেছে আশদোদ বন্দরে। পরে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। এসব ঘটনার মধ্যেও ‘দ্য ম্যারিনেট’কে এখনো আটকাতে পারেনি ইসরায়েলি বাহিনী, যা আন্তর্জাতিক মহলে বিশেষ আলোচনার জন্ম দিয়েছে।

মানবাধিকারকর্মীরা বলছেন, এই জাহাজ গাজায় পৌঁছতে পারলে অবরুদ্ধ জনগণের জন্য এক শক্তিশালী প্রতীকী বিজয় হবে। তবে অনেকের আশঙ্কা, গাজা উপকূলে পৌঁছার আগে ইসরায়েলি নৌবাহিনী শেষ মুহূর্তে এটি আটকাতে পারে। তথ্যসূত্র : আল-জাজিরা

  • সর্বশেষ
  • জনপ্রিয়