শিরোনাম
◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২৫, ১২:১৯ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুই ঘন্টার পথ ২ মিনিটে বিশ্বকে তাক লাগালো চায়নায় বিশ্বের সবচেয়ে উঁচু সেতু, দেখতে কেমন?(ভিডিও)

চীনে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো বিশ্বের সবচেয়ে উঁচু সেতু। রোববার (২৮ সেপ্টেম্বর) দেশটির দক্ষিণ-পশ্চিম গুইঝু প্রদেশে আনুষ্ঠানিকভাবে যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে সেতুটি, রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।

দীর্ঘ ৩ বছর ধরে দেশটির দুর্গম দক্ষিণাঞ্চলীয় গুইঝু প্রদেশে নির্মিত এই সেতুর কাজ চলেছে। সেতুটির দৈর্ঘ্য ২ হাজার ৮৯০ মিটার এবং প্রস্থ ১ হাজার ৪২০ মিটার। নদী থেকে অন্তত ৬২৫ মিটার উচ্চতায় অবস্থিত এ কাঠামোটি ইতিমধ্যে বিশ্বের সবচেয়ে উঁচু সেতুর তকমা পেয়েছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার তথ্য অনুযায়ী, বিশ্বের সর্বোচ্চ ১০০ সেতুর প্রায় অর্ধেকই এই প্রদেশে অবস্থিত। হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজের মূল স্প্যান ১ হাজার ৪২০ মিটার, যা এটিকে পার্বত্য অঞ্চলে নির্মিত বিশ্বের দীর্ঘতম স্প্যানের সেতুতে পরিণত করেছে।

এদিকে, চীনের পার্বত্য এলাকায় উজ্জ্বল নীলচে বর্ণের বিশাল এ সেতুটি ইতিমধ্যেই ব্যাপক আলোড়ন তুলেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়