শিরোনাম
◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:৫৭ দুপুর
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প। আগামী ১ অক্টোবর থেকে দেশটিতে ব্র্যান্ডের ও পেটেন্ট করা সব ফার্মাসিউটিক্যাল পণ্য আমদানিতে এই শুল্ক কার্যকর হবে। ট্রাম্পের এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে যুক্তরাষ্ট্রে ওষুধের দাম দ্বিগুণ হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

২০২৩ সালে যুক্তরাষ্ট্র প্রায় ১৫ হাজার ৮০০ কোটি ডলারের ফার্মাসিউটিক্যাল পণ্য আমদানি করেছিল। এর মধ্যে সবচেয়ে বড় অংশ ছিল প্রক্রিয়াজাত ওষুধ, যার পরিমাণ ৮ হাজার ৬০০ কোটি ডলারের বেশি। যেসব দেশ থেকে যুক্তরাষ্ট্র এসব পণ্য আমদানি করে তাদের মধ্যে শীর্ষে রয়েছে আয়ারল্যান্ড, সুইজারল্যান্ড, জার্মানি ও ভারত।

যদিও ট্রাম্প শর্ত দিয়েছেন, কোনো বিদেশি কোম্পানি যুক্তরাষ্ট্রে ওষুধ কারখানা স্থাপন করলে তাদের জন্য শুল্ক মওকুফের সুযোগ থাকবে। তবে তিনি কেন ফার্মাসিউটিক্যাল পণ্যে হঠাৎ শুল্ক আরোপ করলেন, তার কারণ ব্যাখ্যা করেননি মার্কিন প্রেসিডেন্ট। তাছাড়া, এই আমদানি শুল্ক তার আগের আরোপ করা প্রতিশোধমূলক শুল্কের (রেসিপ্রোক্যাল ট্যারিফ)-এর সঙ্গে বাড়তি শুল্ক হিসেবে যোগ হবে কি না, সেটাও নিশ্চিত করেননি।

বিশ্ববাজারে উদ্বেগ
বিশ্বে ওষুধের অন্যতম বৃহত্তম বাজার যুক্তরাষ্ট্র। এখানে ওষুধের দাম দ্বিগুণ হলে শুধু মার্কিন ভোক্তারাই নয়, রপ্তানিকারক দেশগুলোও বড় ধাক্কা খাবে। আয়ারল্যান্ড, জার্মানি, ভারতের মতো দেশগুলো যাদের অর্থনীতির বড় অংশ ওষুধ রপ্তানির ওপর নির্ভরশীল, তারা কূটনৈতিক ও বাণিজ্যিক চাপ তৈরি করতে পারে।

অর্থনীতিবিদরা বলছেন, স্বাস্থ্যসেবার মতো গুরুত্বপূর্ণ খাতে হঠাৎ করে এমন শুল্ক আরোপ বেশ কিছু সমস্যার সৃষ্টি করবে। এতে ওষুধের দাম বাড়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রের ভেতরে সরবরাহ সংকট তৈরি করতে পারে।

মার্কিন বিশেষজ্ঞরা মনে করছেন, এ বিষয়ে কংগ্রেস বা আদালত হস্তক্ষেপ না করে, তাহলে অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রে ওষুধের বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা দিতে পারে। দাম বাড়লে নিম্ন ও মধ্যবিত্ত জনগোষ্ঠী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। সূত্র: আল-জাজিরা

  • সর্বশেষ
  • জনপ্রিয়