শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ০২:০৫ দুপুর
আপডেট : ১১ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মৃত্যুর মিছিল যেন থামছেই না, বিজয় থালাপতির বাড়িতে নিরাপত্তা জোরদার

থালাপতি বিজয়ের জনসভাকে কেন্দ্র করে মৃত্যুর মিছিল যেন থামছেই না। শেষ খবর পাওয়া পর্যন্ত পদদলিত হয়ে মারা গেছেন ৩৯ জন। শনিবার তামিলনাড়ু কারুরের দূর্ঘটনায় আরও আহত হয়েছেন শতাধিক। এই ঘটনার পর স্থানীয়দের ক্ষোভ অভিনেতার দিকেও যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। হামলার আশঙ্কায় চেন্নাইয়ে তার বাসভবনে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, তামিলনাড়ু সরকারও পরিস্থিতি নজরে রেখেছে। প্রশাসনের শঙ্কা, হতাহতদের পরিবারের ক্ষোভের বহিঃপ্রকাশে বিজয়ের ওপর হামলার ঘটনা ঘটতে পারে। তাই তার বাড়ির নিরাপত্তা বহুগুণ বাড়ানো হয়েছে।

এদিকে নিহতদের স্মরণ করে বিজয় সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘আমার হৃদয় বিদীর্ণ। শোক প্রকাশের ভাষা খুঁজে পাচ্ছি না। যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা। আর আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।’

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জানান, এই ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না। ইতোমধ্যেই অবসরপ্রাপ্ত হাইকোর্ট বিচারপতি অরুণা জগদীশনের নেতৃত্বে তদন্ত কমিশন গঠন করা হয়েছে।

‘তামিলাগা ভেট্ট্রি কাজগম’-এর সমাবেশে যোগ দিতে সকাল থেকে বিজয়ের সমর্থকরা সমাবেশস্থলে ভিড় জমান। অনেকে প্রায় ছয় ঘণ্টা অপেক্ষা করেছিলেন। কিন্তু বিজয়ের আগমন দেরি হওয়ায় ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তখনোই দুর্ঘটনাটি ঘটে।

ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ বহু রাজনীতিক শোক জানিয়েছেন নিহতদের পরিবারের প্রতি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়