শিরোনাম
◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে 

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ১০:১৫ রাত
আপডেট : ২৮ মে, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে থালাপতি বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে নিহত বেড়ে ৩১

ভারতের তামিলনাড়ুতে অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে শিশুসহ ৩১ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও শতাধিক। শনিবার তামিলনাড়ুর কারুর জেলায় হতাহতের এই ঘটনা ঘটে। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হাসপাতালের বরাত দিয়ে স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

কারুর জেলা পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা ডেভিডসন দেবাসিরভাথাম বলেছেন, জনসভাস্থলে আহত প্রায় ৫০০ জনকে ইতোমধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আরও অন্তত ৪০০ জন আনার প্রক্রিয়া চলছে। এই কারণে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর এনডিটিভির

ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান, জনসভাস্থলে বিজয়ের আসা দেরি হওয়ায় মানুষ ছয় ঘণ্টার বেশি ভিড় করে দাঁড়িয়ে ছিল। পরে তিনি বক্তব্য শুরু করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। হঠাৎ কয়েকজন অচেতন হয়ে পড়লে বিজয় বক্তব্য থামিয়ে দেন। র‌্যালির বাস থেকে তখন ভিড়ের দিকে পানির বোতল ছুড়ে দেওয়া হয়। থালাপতি বিজয় তখন মানুষকে সহায়তার জন্য পুলিশের প্রতি আহ্বান জানান।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ভিড়ের কারণে অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হয়। খবর পেয়ে তামিলনাডুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন প্রশাসনকে পরিস্থিতি সামলানোর নির্দেশ দেন।

এদিকে ঘটনার পর বিজয়ের বিরুদ্ধে অবহেলার অভিযোগ তুলেছে তামিলনাড়ুর ক্ষমতাসীন দল ডিএমকে। তাকে গ্রেপ্তারের দাবি তুলেছেন দলটির নেতারা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়