শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:১৫ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার সাধারণ পরিষদের অধিবেশনে জাতিসংঘকে অকার্যকর ঘোষণা ট্রাম্পের

বিশ্বব্যাপী সংঘাতে যুদ্ধবিরতি কার্যকরের প্রচেষ্টায় নিজের অনন্য ভূমিকা তুলে ধরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি সাতটি ক্ষেত্রে সফল হয়েছেন। যদিও এর মধ্যে কয়েকটিতে ওয়াশিংটনের ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে। তবুও বিশ্বনেতাদের উদ্দেশে তিনি দাবি করেন, এ সাফল্য তার নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্যতা প্রমাণ করে এবং একই সঙ্গে জাতিসংঘের অকার্যকারিতা স্পষ্ট করে। 

ট্রাম্প বলেন, ‘দুঃখের বিষয়, এসব কাজ আমাকে করতে হলো, অথচ জাতিসংঘ কিছুই করলো না। দুর্ভাগ্যজনকভাবে, কোনো ক্ষেত্রেই সংস্থাটি সহায়তা করার চেষ্টা পর্যন্ত করেনি।’ তিনি জাতিসংঘ সদর দপ্তরে একবার ভাঙা লিফট (এসকেলেটর) আর নষ্ট টেলিপ্রম্পটারের অভিজ্ঞতার কথাও উল্লেখ করেন। ট্রাম্পের ভাষায়, ‘জাতিসংঘ থেকে আমি শুধু দুটো জিনিসই পেয়েছি-একটি হচ্ছে খারাপ এসকেলেটর আর আরেকটি টেলিপ্রম্পটার।' খবর আল জাজিরার। 

তিনি আরও বলেন, ‘তখন এটি নিয়ে ভাবার সময় পাইনি, কারণ আমি লাখো প্রাণ বাঁচাতে আর যুদ্ধ থামাতে ব্যস্ত ছিলাম। কিন্তু পরে বুঝেছি, জাতিসংঘ আমাদের জন্য ছিল না।’

জাতিসংঘের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ট্রাম্প বলেন, ‘যদি এমনটাই হয়, তবে জাতিসংঘের উদ্দেশ্য আসলে কী? জাতিসংঘের অসাধারণ সম্ভাবনা ছিল, কিন্তু সংস্থাটি এর ধারেকাছেও পৌঁছাতে পারেনি। এখন যা করছে তা হলো কঠোর ভাষায় চিঠি লেখা-তারপর আর কোনো পদক্ষেপই নেয় না।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়