শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:২৬ বিকাল
আপডেট : ০৮ মে, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদি আরবের গ্র্যান্ড মুফতির ইন্তেকাল

সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ও দেশটির সিনিয়র ওলামা পরিষদের প্রধান শেখ আবদুল আজিজ বিন আবদুল্লাহ বিন মোহাম্মদ আল-শেখ আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাজ দরবারের এক বিবৃতিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ’র খবরে বলা হয়েছে।

রাজ দরবারের বিবৃতিতে বলা হয়েছে, তার ইন্তেকালে জ্ঞান, ইসলাম ও মুসলিম উম্মাহর সেবায় নিবেদিতপ্রাণ এক মহৎ আলেমকে হারালো সৌদি আরব ও সমগ্র ইসলামি বিশ্ব।

রিয়াদের ইমাম তুরকি বিন আবদুল্লাহ মসজিদে আসরের নামাজ শেষে তার জানাজা অনুষ্ঠিত হবে। সৌদি বাদশাহ সালমান বিন আবদুলআজিজ নির্দেশ দিয়েছেন, মক্কার মসজিদুল হারাম, মদিনার মসজিদে নববীসহ দেশটির সব মসজিদে আসরের নামাজের পর গায়েবানা জানাজা পড়ার জন্য।

শেখ আবদুল আজিজ আল-শেখ ১৯৯৯ সালে কিংবদন্তি আলেম শেখ আবদুলআজিজ বিন বাজের মৃত্যুর পর সৌদি আরবের গ্র্যান্ড মুফতি নিযুক্ত হন। তিনি ছিলেন ইসলামি গবেষণা ও ফতোয়া দফতরের মহাপরিচালক এবং ওলামা পরিষদের চেয়ারম্যান। দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে তিনি শরিয়ত গবেষণা, শিক্ষা বিস্তার ও ফতোয়া প্রদানের মাধ্যমে প্রভাব বিস্তার করেছেন। সূত্র: খালিজ টাইমস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়