শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৫, ০১:৩১ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফিলিস্তিনকে স্বীকৃতি: বিশ্বকে যে বার্তা দিলো সৌদি আরব

যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা ও পর্তুগালের ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সৌদি আরব। রোববার (২১ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পশ্চিমা এই চার দেশের সিদ্ধান্ত শান্তি প্রক্রিয়া ও দ্বি-রাষ্ট্র সমাধানের প্রতি তাদের ‘গভীর প্রতিশ্রুতি’র প্রতিফলন।

বিবৃতিতে বিশ্বকে বার্তা দিয়ে বলা হয়, ‘সৌদি আশা করছে আরও দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে এবং ইতিবাচক পদক্ষেপ নেবে। এতে ফিলিস্তিনি জনগণের নিজেদের ভূমিতে শান্তিতে বসবাসের আকাঙ্ক্ষা পূরণ হবে এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষকে নিরাপত্তা, স্থিতিশীলতা ও সমৃদ্ধির পথে দায়িত্ব পালনে সহায়তা করবে।’

ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগালের এই ঘোষণায় অবশ্য ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল। তবে চার দেশ যোগ দিল প্রায় ১৪০টি দেশের সঙ্গে, যারা ইতোমধ্যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে এই সপ্তাহে ফ্রান্সসহ আরও কয়েকটি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সিদ্ধান্তটিকে আখ্যা দিয়েছেন ‘সন্ত্রাসবাদের জন্য বড় পুরস্কার’ হিসেবে।

অন্যদিকে, ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, এই স্বীকৃতি ফিলিস্তিন রাষ্ট্রকে ‘ইসরায়েল রাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা, শান্তি ও সৌহার্দ্যের ভিত্তিতে পাশাপাশি বসবাসের’ পথ প্রশস্ত করবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়