শিরোনাম
◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:০২ রাত
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হত্যার পর প্রেমিকার লাশের সঙ্গে সেলফি, অতঃপর…

ট্রলিব্যাগে উদ্ধার হওয়া তরুণীর লাশ ঘিরে তৈরি হয় চাঞ্চল্য। প্রায় দুই মাস আগে হওয়া ওই হত্যাকাণ্ডের রহস্য অবশেষে উন্মোচন করতে সক্ষম হয়েছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে নিহত ওই তরুণীর প্রেমিককে, যিনি মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত হয়েছেন।

ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশের কানপুরের। নিহত ওই তরুণীর নাম আকাঙ্ক্ষা। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে আকাঙ্ক্ষার পরিচয় হয় প্রেমিক সুরজের সঙ্গে।

পরিচয় থেকে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। তবে আকাঙ্ক্ষা বিয়ের বিষয়ে চাপ দিলে দুজনের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। এরপর সুরজের অন্য এক মেয়ের সঙ্গে সম্পর্কের তথ্য জানা গেলে সম্পর্ক আরও জটিল ও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে।

পুলিশ জানিয়েছে, ২১ জুলাই রাতে দুজনের মধ্যে কথাকাটাকাটি চলাকালীন সুরজ আকাঙ্ক্ষাকে শ্বাসরোধ করে হত্যা করেন। এই হত্যায় আশিস নামের আরও এক যুবক সহযোগিতা করেন। হত্যার পর সুরজের নৃশংসতা সীমাহীন হয়; তিনি আকাঙ্ক্ষার দেহের সঙ্গে সেলফি তোলেন এবং ট্রলিব্যাগে ভরে মোটরবাইকে করে প্রায় ৯৫ কিলোমিটার দূরে চিল্লাঘাটে যমুনা নদীতে ফেলে দেন।

৮ আগস্ট আকাঙ্ক্ষার মা থানায় নিখোঁজ ডায়েরি করেন। ১৬ সেপ্টেম্বর তিনি প্রেমিক সুরজের বিরুদ্ধেও অভিযোগ করেন। জিজ্ঞাসাবাদে সুরজ হত্যার পুরো কৌশল প্রকাশ করেন। পুলিশ বর্তমানে আশিসকে খুঁজছে এবং অন্য সহযোগীদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে।

কানপুর পুলিশ প্রশাসন জানিয়েছে, তারা দ্রুত সমস্ত প্রমাণ ও সাক্ষীর সাহায্যে অন্য সংশ্লিষ্ট ব্যক্তিদেরও গ্রেপ্তার করবে এবং ন্যায়ের ব্যবস্থা নিশ্চিত করবে। সূত্র : আনন্দবাজার

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়