শিরোনাম
◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে 

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:০৭ দুপুর
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মানুষকে কামড়ালে ‘যাবজ্জীবন কারাদণ্ড’ হবে কুকুরের!

ভারতের উত্তর প্রদেশে ক্রমবর্ধমান কুকুরের কামড়ের ঘটনা ঘিরে জনমনে আতঙ্ক তৈরি হয়েছে। যা সামাল দিতে নতুন নিয়ম চালু করেছে রাজ্য সরকার।

বেওয়ারিশ কুকুর সংক্রান্ত এ নির্দেশনা নিয়ে তোলপাড় শুরু হয়েছে ভারতে।

নির্দেশনা অনুযায়ী, কোনো কুকুর যদি বিনা উসকানিতে কাউকে কামড় দেয় তাহলে ১০ দিনের জন্য কারাবাস করতে হবে তাকে। যার অর্থ, কোনো এক পশুকেন্দ্রে আটকে রাখা হবে প্রাণিটিকে। একই কুকুর দ্বিতীয়বার সেই ভুল করলে চিরজীবনের জন্য থাকতে হবে বন্দিদশায়।

এ বিষয়ে উত্তর প্রদেশের ভেটেরিনারি কর্মকর্তা ডা. বিজয় অমৃতরাজ বলেন, ‘১০ দিন পশুকেন্দ্রে রাখার পর তাদের মাইক্রোচিপ লাগিয়ে আবার আগের স্থানেই ছেড়ে দেওয়া হবে। এর ফলে তাদের খুব সহজেই চেনা যাবে। যাতে পরে আবার কাউকে আক্রমণ করলে তাদের শনাক্ত করে পাকড়াও করা যায়।’

কেবলমাত্র কোনো সহৃদয় ব্যক্তি যদি অপরাধী কুকুরটিকে পোষ্য নেন, তবেই মিলবে বন্দিদশা থেকে মুক্তি। তবে হলফনামায় স্বাক্ষর করতে হবে যে, আর কোনোদিন রাস্তায় ছাড়া হবে না সেই কুকুর।

এর আগে, দিল্লির রাস্তা থেকে বেওয়ারিশ কুকুর সরানোর নির্দেশ দেয় ভারতের সুপ্রিম কোর্ট। পরে কুকুরপ্রেমীদের ব্যাপক জনরোষের মুখে পরে সেই নির্দেশনায় পরিবর্তন আনে আদালত।

সরকারি হিসাব অনুযায়ী, ভারতে সবচেয়ে বেশি বেওয়ারিশ কুকুরের আবাস উত্তর প্রদেশে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়