শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ০১:২০ রাত
আপডেট : ৩১ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মণিপুরে মোদীর প্রথম সফরকে কেন্দ্র করে উত্তেজনা, চুরাচাঁদপুরে ভাঙচুর ও অগ্নিসংযোগ

মোদীর সফর ঘিরে মণিপুরে উত্তেজনা, তোরণ ভাঙচুর

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে উত্তর-পূর্ব ভারতের রাজ্য মণিপুর। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাজ্যটির কুকি অধ্যুষিত চুড়াচাঁদপুর জেলায় মোদীকে স্বাগত জানাতে যেসব তোরণ তৈরি করা হয়েছিল, তার বেশ কিছু ভেঙে দেওয়া হয়েছে। লাগানো হয়েছে আগুনও।

জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একদল লোক লাঠিসোটা দিয়ে ভাঙচুর চালান। ঘটনাটি ঘটে হেলিপ্যাড সংলগ্ন দুটি স্থানে, যেখানে শনিবার (১৩ সেপ্টেম্বর) মোদীর অবতরণ করার কথা। ২০২৩ সালে শুরু হওয়া কুকি-জো ও মেইতেই সম্প্রদায়ের মধ্যে জাতিগত সংঘাত শুরুর পর মণিপুরে প্রধানমন্ত্রী মোদীর প্রথম সফর।

মোদীর হেলিপ্যাড থেকে অনুষ্ঠানের স্থান ও ফেরার পথে এই সড়ক দিয়েই যাতায়াত করার কথা রয়েছে। জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব না হলেও স্থানীয়রা জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশ দুষ্কৃতীদের সঙ্গে অল্প সময়ের জন্য মুখোমুখি হয়েছিল, এরপর তারা সেখান থেকে চলে যান।

ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেগুলোতে দেখা গেছে, হামলাকারীরা ভেঙে ফেলা কাঠামোর কিছু অংশে আগুন লাগিয়ে দিচ্ছেন। আরেকটি ভিডিওতে আবার দেখা যায়, এক পুলিশ সদস্য নির্বিকার দাঁড়িয়ে আছেন, আর হামলাকারীরা রাস্তার পাশের সাজসজ্জা ভাঙতে ব্যস্ত।

চুড়াচাঁদপুরের শান্তি ময়দান থেকে প্রায় ২ কিলোমিটার দূরে এই ঘটনা ঘটেছে। এই ময়দানেই ভাষণ দেওয়ার কথা রয়েছে মোদীর। এখানকার কর্মসূচি শেষে তিনি মণিপুরের রাজধানী ইম্ফল যাবেন ও সেখানে কাংলা ফোর্টে এক সমাবেশে বক্তব্য দেবেন।

এর আগে কুকি সংগঠনগুলো প্রধানমন্ত্রীর ‘বহুল প্রতীক্ষিত’ এই সফরকে স্বাগত জানালেও আনুষ্ঠানিক কর্মসূচিতে নৃত্যানুষ্ঠান অন্তর্ভুক্ত করার বিরোধিতা জানায়। তাদের ভাষ্য, আমাদের শোক এখনো শেষ হয়নি, আমাদের চোখের জল শুকায়নি ও ক্ষত এখনো সারেনি। আমরা আনন্দে নাচতে পারি না।

এদিকে, বিষয়টিকে একটি নিরাপত্তার বিঘ্ন হিসেবে দেখছে স্থানীয় প্রশাসন। এ ধরনের ঘটনা যাতে না ঘটে ও প্রধানমন্ত্রী রাজ্যে থাকাকালীন যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, তা মাথায় রেখে মণিপুরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। সূত্র: দ্য হিন্দু

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়