শিরোনাম
◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:৪৭ বিকাল
আপডেট : ৩১ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দিল্লি-মুম্বাই হাইকোর্ট বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকি

দিল্লি ও মুম্বাই হাইকোর্ট বিস্ফোরণে উড়িয়ে দেয়ার হুমকি দেয়া হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে ইমেইল করে এই হুমকি দেয়া হয়। হুমকি পাওয়ার পরই উভয় আদালত চত্বর খালি করে তল্লাশি শুরু হয়েছে। স্থানীয় একাধিক গণমাধ্যমে এ খবর জানানো হয়েছে।

ডেকান হেরাল্ডের প্রতিবেদন মতে, শুক্রবার প্রথমে দিল্লি হাইকোর্টকে বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকি দিয়ে ইমেইল করা হয়। এরপর একইভাবে মুম্বাই হাইকোর্টকেও হুমকি দেয়া হয়। এরপর উভয় আদালত এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

 খবরে বলা হয়, এজলাসে শুনানি শুরু হতেই বোমা হামলার হুমকি দিয়ে হাইকোর্টের অফিসিয়াল আইডিতে ইমেইল পাঠানো হয়। হুমকি আসতেই এজলাস থেকে উঠে যান বিচারক ও বাদী-বিবাদী সব পক্ষ। কোর্ট রুম থেকে বেরিয়ে যান আইনজীবীরাও।
 
খবর পেয়ে হাইকোর্ট চত্বরে পৌঁছে যায় দিল্লি পুলিশ ও বম্ব স্কোয়াড। পৌঁছেই আদালত চত্বরে তল্লাশি শুরু করে। একইভাবে মুম্বাই আদালত চত্বরেও তল্লাশি শুরু হয়। দিল্লি পুলিশ জানিয়েছে, ইমেইলের বিষয় হিন্দিতে লেখা হলেও বাকি অংশ ইংরেজিতে লেখা হয়েছে। দুপুর দুটোর পর তিনটি বোমা বিস্ফোরণের হুমকি দেয়া হয়েছে।
 
 পুলিশ আরও জানায়, কোন আইপি অ্যাড্রেস থেকে এই হুমকি পাঠানো হয়েছে তা খোঁজা হচ্ছে। আপাতত দিল্লি ও মুম্বাই হাইকোর্টের সব কক্ষের শুনানি বন্ধ। আদালত প্রাঙ্গণে উপস্থিত সকলকে সরে যেতে বলা হয়েছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে।

একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বলেন, ‘আমরা তল্লাশি অভিযান চালাচ্ছি। বোমা নিষ্ক্রিয়কারী দল এবং কুকুর দল সহ দমকল কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছে।’ এর আগে গত ৯ সেপ্টেম্বর দিল্লির মুখ্যমন্ত্রীর সচিবালয় এবং মৌলানা আজাদ মেডিকেল কলেজকে (এমএএমসি) বোমা হামলার হুমকির ইমেইল দেয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়