শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২৫, ০২:৩১ রাত
আপডেট : ২০ মে, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাতারের পর এবার ইয়েমেনে হামলা চালাল ইসরায়েল

এবার ইয়েমেনের রাজধানী সানা ও আল-জাওফ প্রদেশে ইসরায়েলি হামলায় অন্তত নয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১১৮ জন। কাতারের রাজধানী দোহায় হামলার একদিন পর এ হামলা চালানো হলো।

বুধবার (১০ সেপ্টেম্বর) ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সানা ও আল-জাওফে ইসরায়েলি আগ্রাসনে ১১৮ জন আহত হয়েছেন। তবে এখনো উদ্ধারকাজ চলছে, হতাহতদের সংখ্যা আরও বাড়তে পারে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বিমান হামলায় সানার আল-তাহরির এলাকায় ঘরবাড়ি, শহরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৬০ নম্বর সড়কে অবস্থিত একটি চিকিৎসাকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া আল-জাওফের রাজধানী আল-হাজমে সরকারি কমপাউন্ডও ক্ষতিগ্রস্ত হয়েছে। বোমাবর্ষণে সৃষ্ট আগুন নেভাতে এবং ধ্বংসস্তূপ থেকে জীবিতদের উদ্ধার করতে বেসামরিক প্রতিরক্ষা দলগুলো কাজ করছে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।

হুথি নিয়ন্ত্রিত আল-মাসিরাহ টিভি বুধবার টেলিগ্রামে পোস্ট করে জানায়, ‘ইসরায়েলি হামলায় অনেকে শহীদ, আহত এবং কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে হামলায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ইয়েমেন অয়েল অ্যান্ড গ্যাস করপোরেশন জানায়, ইসরায়েলি যুদ্ধবিমান সানার আল-সিত্তিন সড়কের একটি চিকিৎসাকেন্দ্রকে লক্ষ্যবস্তু করে হামলা চালায়।

হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে তারা ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছেন। কিছু ইসরায়েলি যুদ্ধবিমান হামলা না করেই ফিরে যেতে বাধ্য হয় বলেও দাবি করেন তিনি।

ইসরায়েলি সেনাবাহিনীও হামলার বিষয়টি নিশ্চিত করেছে। এক বিবৃতিতে তারা জানায়, সানা ও আল-জাওফে বিভিন্ন স্থানে হামলা চালানো হয়েছে। সূত্র- আল জাজিরা

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়