শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:০৬ রাত
আপডেট : ২৪ মে, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগুন জ্বলে উঠতে পারে ভারতেও, শিবসেনা নেতার সতর্কতা

নেপালে দুর্নীতির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভের মধ্যে ভারতেও একই রকম ঘটনা যেন না ঘটে, বুধবার (১০ সেপ্টেম্বর) সে বিষয়ে সবাইকে সতর্ক করেছেন শিবসেনা (উদ্ধব বালাসাহেব ঠাকরে) সাংসদ সঞ্জয় রাউত।

সঞ্জয় রাউত বলেছেন, দুর্নীতি, একনায়কতন্ত্র এবং স্বজনপ্রীতির বিরুদ্ধে নেপালে যে আগুন জ্বলে উঠেছে, তা ভারতেও ঘটতে পারে। কিন্তু কোনো সহিংসতা না হওয়ার কারণ হলো এখানে মানুষ মহাত্মা গান্ধীর অহিংস আদর্শে বিশ্বাস করে। 

নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার ‘গান্ধীর আদর্শের কারণেই’ টিকে আছে বলেও মন্তব্য করেন তিনি।
 
সঞ্জয় বার্তা সংস্থা এএনআইকে বলেন, ‘যদি এই স্ফুলিঙ্গ (নেপালের মতো) ভারতে আসে; ভারত একটি বিশাল দেশ, যারা আজ পর্যন্ত টিকে আছে কারণ মহাত্মা গান্ধী এখানে জন্মগ্রহণ করেছিলেন। আজও মানুষ গান্ধীকে বিশ্বাস করে, সেই কারণেই এই লোকেরা টিকে আছে।’ 
  
নরেন্দ্র মোদির উদ্দেশে তিনি বলেন, ‘মোদিজি, আপনি গান্ধীকে যতই গালি দিন না কেন, তার আদর্শের কারণে আপনার সরকার টিকে আছে।’
 
এই শিবসেনা নেতার ভাষ্য, ‘প্রধানমন্ত্রী মোদি ৮০ কোটি মানুষকে বিনামূল্যে রেশন দেন, এর অর্থ দরিদ্ররা এখনও আছে। নেপালেরও একই অবস্থা ছিল। ভারতের টাকা বিদেশে চলে যাচ্ছে। কারও ছেলে দুবাইতে বসে আছে, কারও ছেলে সিঙ্গাপুরে, কেউ আবার ক্রিকেট চেয়ারম্যান হয়।’
 
কেন্দ্রীয় সরকারের পররাষ্ট্র নীতির সমালোচনাও করেন তিনি। বলেন, ভারত তাদের প্রতিবেশীকে যখন সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, তখন সাহায্য করেনি।
 
সঞ্জয় বলেন, ‘নেপাল একসময় আমাদের বন্ধু ছিল, নেপাল ভারতকে বড় ভাই মনে করত। কিন্তু যখন নেপাল সংকটের মুখোমুখি হয়েছিল, তখন বড় ভাই তাদের পাশে দাঁড়ায়নি। এটা আমাদের পররাষ্ট্রনীতির ব্যর্থতা। ভারতের তরুণরা আজ চুপচাপ দেখছে। বেকারত্ব আছে, অনেক সমস্যা আছে।’ সূত্র: ফ্রি প্রেস জার্নাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়