শিরোনাম
◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয়

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২৫, ০১:৫৬ রাত
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দোহায় ইসরাইলি হামলার লক্ষ্য: কে এই হামাস নেতা খলিল আল-হাইয়া?

দোহায় ইসরাইলের হামলার প্রধান লক্ষ্য ছিলেন সিনিয়র হামাস নেতা খলিল আল-হাইয়া। কিন্তু কে এই আল-হাইয়া এবং হামাসের ভেতরে তার ভূমিকা কী?

আল-জাজিরার প্রতিবেদন বলছে, ইসমাইল হানিয়া ও ইয়াহিয়া সিনওয়ারের নিহত হওয়ার পর আল-হাইয়া হামাসের ভেতরে ব্যাপক ভূমিকা পালন করছেন। তিনি এখন গাজার নির্বাসিত প্রধান হিসেবে দোহায় অবস্থান করছেন এবং গাজা শান্তিচুক্তি নিয়ে আলোচনায় হামাসের শীর্ষ প্রধান সমঝোতাকারী হিসেবে কাজ করছেন।

আল-হাইয়ার জন্ম ১৯৬০ সালে গাজায়। ১৯৮৭ সালে হামাস গঠিত হওয়ার সময় থেকেই তিনি সংগঠনের সঙ্গে যুক্ত। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি হামাসের অন্যতম প্রভাবশালী নেতা হিসেবে উঠে এসেছেন।

ইসরাইলের বিভিন্ন হামলায় তিনি তার পরিবারের বহু সদস্যকে হারিয়েছেন।

২০০৭ সালে গাজার সেজাইয়া এলাকায় তার বাড়িতে ইসরাইলি বিমান হামলায় বেশ কয়েকজন স্বজন নিহত হন।

২০১৪ সালের যুদ্ধে তার বড় ছেলে ওসামার বাড়ি বোমায় ধ্বংস হয়। এতে ওসামা, তার স্ত্রী এবং তাদের তিন সন্তান মারা যান। তবে এই হামলাগুলোর সময় আল-হাইয়া বাড়িতে ছিলেন না।

কয়েক বছর আগে তিনি গাজা ছেড়ে দোহায় চলে আসেন। বর্তমানে তিনি হামাসের অন্যতম প্রভাবশালী নির্বাসিত নেতা। দোহা থেকেই তিনি আরব ও ইসলামি বিশ্বের সঙ্গে হামাসের যোগাযোগ রক্ষা করেন এবং সংগঠনের আন্তর্জাতিক সম্পর্ক দৃঢ় করতে মুখ্য ভূমিকা রাখেন। 

ইসরাইল দাবি করেছে, ৭ অক্টোবর ইসরাইলের হামলার অন্যতম পরিকল্পনাকরী তিনি। তাই তাকে লক্ষ্য করে কাতারে হামলা করা হয়েছে। তবে হামাসের সূত্র রয়টার্সকে জানিয়েছে, তিনি হামলা থেকে বেঁচে গেছেন। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়