শিরোনাম
◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে 

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২৫, ০৩:৫১ দুপুর
আপডেট : ১৯ মে, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোলায় ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা

ফরহাদ হোসেন, ভোলা প্রতিনিধি: ভোলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা। শনিবার ভোর রাতে ভোলা পৌর শহরের কালীবাড়ি রোড মসজিদে নবী সড়কের নিজ বাসার সামনে এই ঘটনা ঘটে। নিহত আরিফ (৩০) ভোলা সদর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে আরিফের ছুরিতে আঘাতপ্রাপ্ত অবস্থায় লাশ দেখতে পায় স্থানীয়রা। আরিফকে কারা কুপিয়ে হত্যা করেছে তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হননি।

পুলিশের ধারণা, আগের কোনো বিরোধের জেরে প্রতিপক্ষ আরিফকে হত্যা করতে পারে। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার ভোলা সদর হাসপাতালে মর্গে প্রেরণ করেন। 

আরিফের বাবা বশীর উদ্দিন জানান, ফজরের নামাজ পড়ার জন্য আমি বাসার গেইট খুলে বাসার সামনে আরিফের লাশ পড়ে থাকতে দেখি। ওর গায়ে রক্তমাখা কোপানোর দাগ দেখা গেছে। 

ভোলা থানার ওসি আবু সাহাদাত হাসনাইন পারভেজ বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। লাশের গায়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।  এ ব্যাপারে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়