শিরোনাম
◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন

প্রকাশিত : ২২ মার্চ, ২০২৬, ১০:০৯ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদে হঠাৎ রক্তচাপ বেড়ে গেলে করণীয় কি?

ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশির ব্যস্ততা আর নানা আয়োজনে অংশ থাকা। তবে এই আনন্দের মধ্যেই অনেকের রক্তচাপ বেড়ে যেতে পারে। হঠাৎ করে রক্তচাপ বেড়ে গেলে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। আতঙ্কিত না হয়ে সঠিক পদক্ষেপ নিলে পরিস্থিতি সহজেই নিয়ন্ত্রণে আনা সম্ভব।

সাধারণত উচ্চ রক্তচাপের তেমন কোনো লক্ষণ থাকে না। তবে কখনো কখনো বুক ধড়ফড় করা, মাথা ঘোরা, মাথাব্যথা কিংবা বমিভাবের মতো উপসর্গ দেখা দিতে পারে। অনেক ক্ষেত্রে এসব উপসর্গ আরও গুরুতর সমস্যার পূর্বাভাসও হতে পারে।

চিকিৎসকদের মতে, হঠাৎ রক্তচাপ বেড়ে যাওয়া মানেই সব সময় বড় বিপদের সংকেত নয়, তবে বিষয়টি একেবারেই অবহেলা করাও উচিত নয়। কারণ রক্তচাপ খুব বেশি বেড়ে গেলে তা হৃদরোগ, স্ট্রোক বা কিডনির সমস্যার ঝুঁকি বাড়াতে পারে।

হঠাৎ রক্তচাপ বেড়ে গেলে করণীয়

১. নিজেকে শান্ত রেখে নিরিবিলি কোনো জায়গায় বসে ধীরে ধীরে গভীর শ্বাস নেওয়ার চেষ্টা করুন। এতে শরীর ও মন দুটোই কিছুটা স্বস্তি পাবে।

২. ধীরে ধীরে এক গ্লাস স্বাভাবিক তাপমাত্রার পানি পান করুন। অনেক সময় শরীরে পানির ঘাটতির কারণে রক্তনালিগুলো সংকুচিত হয়ে রক্তচাপ বাড়তে পারে।

৩. শরীর গরম লাগলে বা ঘাম হলে মাথা বা ঘাড়ের পেছনে ঠান্ডা সেঁক দিতে পারেন।

৪.  ভেজা কাপড় বা আইস প্যাক ব্যবহার করলে শরীরের তাপমাত্রা কিছুটা কমে এবং স্বস্তি পাওয়া যায়।

৫. প্রতি ১৫-২০ মিনিট পরপর রক্তচাপ পরিমাপ করে দেখুন তা কমছে কি না। যদি রক্তচাপ ১৮০/১২০ বা তার বেশি থাকে, অথবা বুকব্যথা, শ্বাসকষ্ট, দৃষ্টি ঝাপসা হওয়ার মতো সমস্যা দেখা দেয়, তাহলে দেরি না করে দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে।

যা করা উচিত নয়

১. অনেকেই হঠাৎ রক্তচাপ বেড়ে গেলে ঘরোয়া টোটকা হিসেবে তেঁতুলের শরবত বা অন্য কিছু খেয়ে থাকেন। তবে এগুলোর মাধ্যমে রক্তচাপ নিয়ন্ত্রণে আসে-এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই।

২.চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজে থেকে কোনো ওষুধ খাওয়া ঠিক নয়। ভুল ওষুধ বা মাত্রা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

সতর্ক থাকা জরুরি

যাদের আগে থেকেই উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখা উচিত। হঠাৎ রক্তচাপ বেড়ে গেলেও অস্থির না হয়ে বিশ্রাম নেওয়া এবং চিকিৎসকের পরামর্শ নেওয়াই সবচেয়ে নিরাপদ উপায়। নিজের স্বাস্থ্যের প্রতি সচেতন থাকা খুবই জরুরি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়