শিরোনাম
◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:২৬ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বাস্থ্য খাতের উন্নয়নে এক লাখ চিকিৎসক নিয়োগের ঘোষণা

স্বাস্থ্যখাতে বড় নিয়োগের ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। তিনি জানিয়েছেন, তৃণমূল পর্যায়ে চিকিৎসাসেবা জোরদার করতে এক লাখ চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। 

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, সরকারের নির্বাচনি ইশতেহারে স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। এ লক্ষ্যেই বাজেট বৃদ্ধি এবং গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্যসেবা সম্প্রসারণে বড় পরিসরে চিকিৎসক নিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে তৃণমূলের সেবার মান আরও উন্নত করা হবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, বর্তমানে কর্মরত জনবলকে সর্বোচ্চভাবে কাজে লাগাতে সরকার উদ্যোগ নিয়েছে। যেসব চিকিৎসক যেখানে পদায়ন পেয়েছেন, তারা যেন নিজ নিজ কর্মস্থলে উপস্থিত থেকে সেবা দেন—তা নিশ্চিত করা হবে।

এ সময় জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, সিভিল সার্জন ডা. নুরুল আমীনসহ জেলা স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়