শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২৬, ০২:০১ রাত
আপডেট : ২৮ মে, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাড়ে তিন হাজার চিকিৎসকের নতুন পদ সৃষ্টি হচ্ছে

দেশের স্বাস্থ্য খাতে দীর্ঘদিনের জনবলসংকট কাটাতে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তী সরকার। স্বাস্থ্য অধিদফতরের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানের জন্য রাজস্ব খাতে স্থায়ীভাবে সাড়ে তিন হাজার চিকিৎসকের নতুন পদ সৃষ্টি করা হচ্ছে। এর মধ্যে ৩ হাজার ২০০টি সহকারী সার্জন বা সমমান এবং ৩০০টি সহকারী ডেন্টাল সার্জনের পদ রয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় নতুন পদ সৃজনের প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়। দায়িত্বশীল সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং বিদ্যমান সংকট নিরসনে ৪৮তম বিসিএসের মাধ্যমে সাড়ে তিন হাজার চিকিৎসক নিয়োগের কার্যক্রম ইতোমধ্যে চলমান। নিয়োগপ্রাপ্ত এসব চিকিৎসকের দ্রুত পদায়ন নিশ্চিত করতেই বিভিন্ন সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের জন্য এই নতুন পদগুলো সৃজনের প্রস্তাব আনা হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ এই প্রস্তাবে ইতোমধ্যে সম্মতি দিয়েছে। 

রাজস্ব খাতে স্থায়ীভাবে এসব পদ সৃষ্টির ফলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল এবং বিশেষায়িত প্রতিষ্ঠানে চিকিৎসক-সংকট কাটবে বলে আশা করা হচ্ছে। অর্থ বিভাগের বাস্তবায়ন অনুবিভাগ ইতোমধ্যে এই ৩ হাজার ৫০০টি পদের বেতন স্কেলও নির্ধারণ করেছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়