শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২৬, ১১:৫২ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাসাল স্প্রে অতিরিক্ত ব্যবহারে স্থায়ী ক্ষতির ঝুঁকি, স্বাস্থ্য বিশেষজ্ঞদের সতর্কতা

যুক্তরাজ্যের স্বাস্থ্য বিশেষজ্ঞরা ডিকনজেস্ট্যান্ট নাসাল স্প্রে অতিরিক্ত ব্যবহারের বিরুদ্ধে গুরুতর সতর্কবার্তা দিয়েছেন। তাদের মতে, এসব স্প্রে ভুলভাবে বা দীর্ঘদিন ব্যবহার করলে নাকের ভেতরের অংশে স্থায়ী ও অপূরণীয় ক্ষতি হতে পারে।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, সহজলভ্যতা ও তাৎক্ষণিক আরামের কারণে ব্যবহারকারীরা প্রায়ই নির্ধারিত সময়সীমা উপেক্ষা করেন। ফলে নাসাল স্প্রের প্রতি নির্ভরশীলতা এখন একটি বড় জনস্বাস্থ্য সমস্যায় রূপ নিচ্ছে।

সচেতনতার ঘাটতি উদ্বেগজনক

সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, প্রায় ৬০ শতাংশ ব্যবহারকারী জানেনই না যে নাসাল স্প্রে দীর্ঘ সময় ব্যবহার করা উচিত নয়। এই অজ্ঞতার কারণে বহু মানুষ অজান্তেই দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকির মুখে পড়ছেন।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, দীর্ঘদিন নাসাল স্প্রে ব্যবহার করলে ‘রিবাউন্ড কনজেশন’ নামের একটি সমস্যা দেখা দিতে পারে। এতে স্প্রের প্রভাব শেষ হলে নাক বন্ধের সমস্যা আরও তীব্র আকারে ফিরে আসে।

দীর্ঘমেয়াদি ব্যবহারে চিকিৎসাজনিত ঝুঁকি

রয়্যাল ফার্মাসিউটিক্যাল সোসাইটির মতে, ডিকনজেস্ট্যান্ট স্প্রে দীর্ঘদিন ব্যবহার করলে নাকের ভেতরের সংবেদনশীল রক্তনালিগুলোতে প্রদাহ ও ফোলাভাব তৈরি হয়। এতে উপকারের বদলে নাক আরও বেশি বন্ধ হয়ে যেতে পারে।

সময় গড়ানোর সঙ্গে সঙ্গে অনেক রোগী স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারার জন্যও স্প্রের ওপর নির্ভরশীল হয়ে পড়েন।

চিকিৎসাবিজ্ঞানে এই অবস্থাকে বলা হয় ‘রাইনাইটিস মেডিকামেন্টোসা’। এই সমস্যায় ভোগা ব্যক্তিদের মধ্যে দীর্ঘস্থায়ী নাক বন্ধ, জ্বালা, নাক দিয়ে পানি পড়া এবং ঘন ঘন হাঁচির মতো উপসর্গ দেখা যায়। গুরুতর ক্ষেত্রে নাকের ভেতরে এমন ফোলাভাব তৈরি হয়, যা ওষুধে আর সারে না।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান, কিছু রোগীর ক্ষেত্রে শেষ পর্যন্ত অস্ত্রোপচারই একমাত্র উপায় হয়ে দাঁড়ায়। এসব ঘটনা প্রমাণ করে, সাধারণ ওষুধ হিসেবেই পরিচিত নাসাল স্প্রে ভুলভাবে ব্যবহার করলে কতটা স্থায়ী ক্ষতি হতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়