শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০২৫, ০৯:০৬ রাত
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শীতে কত দিন পরপর গোসল করা স্বাস্থ্যকর, কী বলছে গবেষণা ও চিকিৎসকরা

শীতকালে ঠান্ডায় অনেকেই গোসল করতে ভয় পান। অনেকেই প্রতিদিন গোসল না করে, সপ্তাহে ২-৩ দিন গোসল করেন। কেউ কেউ আবার আরও বেশিদিন পর পর গোসল করেন। তবে নিয়মিত গোসল না করলে শরীরে বাসা বাধতে পারে নানা রকম রোগ।

চর্মরোগ বিশেষজ্ঞদের মতে, নিয়মিত গোসল করলে শরীর পরিষ্কার থাকে। শরীরে জমে থাকা বিভিন্ন জীবাণু ও ময়লাও সহজেই পরিষ্কার হয়ে যায়। এছাড়াও গোসল করলে ঘুম ভালো হয়। শরীর ও মন প্রশান্ত থাকে।

কিন্তু প্রতিদিন গোসল করতে হবে এমন নয়। প্রতিদিন গোসল না করলে শরীরের তেমন কোনো ক্ষতি হয় না। হজম প্রক্রিয়া বা শরীরের ভেতরের সব ক্রিয়া ঠিকভাবেই কাজ করে। তাই চাইলে শীতে একদিন পরপর গোসল করা যেতে পারে। বরং শীতকালে প্রতিদিন গোসল করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে, এমনটাই উঠে এসেছে সাম্প্রতিক গবেষণায়। 

বোস্টনের র‍্যাঞ্চোলজিস্ট ড. রানেলার মতে, শীতকালে প্রতিদিন গোসল করার প্রয়োজন নেই। তিনি বলেছেন, ত্বকের নিজে থেকেই পরিষ্কার হওয়ার ক্ষমতা আছে। আপনি যদি ঘামেন না এবং ধুলা-বালু বা ময়লার সংস্পর্শে না যান, তাহলে শীতকালে প্রতিদিন গোসল করার দরকার নেই।

শীতকালে প্রতিদিন গরম পানিতে গোসল করলে ত্বক শুষ্ক হয়ে যেতে পারে। গরম পানিতে গোসল করার ফলে ত্বকের প্রাকৃতিক তেল সরে যায়, যার কারণে ত্বকে ফাটল দেখা দিতে শুরু করে। অতিরিক্ত গোসল ত্বককে আরও বেশি ফ্লেকি ও শুষ্ক করে তোলে, কারণ এতে ত্বক আর আর্দ্র ও সুরক্ষিত থাকে না। এমনকি প্রতিদিন গোসলের ফলে হাতের নখ ও অনেক পাতলা হয়ে যেতে পারে।

কিন্তু তার মানে গোসল বাদ দিতে হবে, এমনটা নয়। অনেকদিন গোসল না করলে ত্বকে নানা ব্যাক্টেরিয়ার সংক্রমণ দেখা দিতে পারে। শীতকালে তাই সপ্তাহে ২-৩ বারের বেশি গোসল না করার পরামর্শ দিচ্ছেন চর্মরোগ চিকিৎসকরা। গোসল না করার দিন গুলোতে ভেজা তোয়ালে দিয়ে শরীর মুছে নেওয়া যেতে পারে। এই অভ্যাস আপনাকে গোসল ছাড়াও পরিষ্কার থাকতে সাহায্য করবে।

সূত্র: ডিএনএ ইন্ডিয়া

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়