শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০২৫, ০৮:০১ রাত
আপডেট : ১০ মে, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খেলার ছলে শিশুর মনোযোগ ও বুদ্ধিবৃত্তিক বিকাশ ঘটানোর কার্যকর উপায়

শিশুর মন এমনিতেও খুব চঞ্চল। সারাদিন শুধু দৌড়ে বেড়ায়। পড়াশোনায় মন নেই। শিশুর দস্যিপনা সামলাতে গিয়ে নাজেহাল পরিবারের সবাই। এক জায়গায় বেশিক্ষণ স্থির হয়ে বসে থাকে না। পড়তে বসালে টিভির দিকে মন যায়। বারবার উঠে চলে যায়। তা সে পড়াশোনা হোক, খেলা কিংবা গানবাজনা। বসিয়ে রাখাই সবচেয়ে বড় সমস্যা। যদিও বা পড়তে বসে, কিছুক্ষণ পরপরই নানা অজুহাতে উঠে যায়। বেশি বকাঝকা করলে চিৎকার ও কান্নাকাটি শুরু করে। এমন শিশুর ক্ষেত্রে মনোযোগ কীভাবে বৃদ্ধি করা যায়, সে নিয়ে চিন্তার অন্ত নেই মা-বাবার। কিন্তু বেড়ে ওঠার এই পর্যায়ে খেলার ছলেই তাদের বৌদ্ধিক বিকাশ ঘটানো যায়। মনঃসংযোগ বৃদ্ধি করা যায়। কিন্তু কীভাবে?

চলুন জেনে নেওয়া যাক, আপনার শিশুকে মনোযোগী করতে যা করা উচিত—

মননশীল খেলা

নানা রকম আকার ম্যাচ করতে দেওয়া, জিগস পাজল ও দাবা খেলা শিশুর ধীরে চলার শিক্ষা দেয়। ম্যাচ করতে গেলে ভাবতে হয়, মন দিতে হয়। এতেই তাদের মস্তিষ্কের বিকাশ ঘটে। একই সঙ্গে পাজল সমাধান করার আনন্দ এবং তাদের আবার এ ধরনের খেলায় উৎসাহ জোগায়।

গল্প বলার খেলা

শুরুতেই অভিভাবকরা একটি গল্প শুরু করবেন। কয়েকটি বাক্য বলার পর শিশুকে গল্পটি এগিয়ে নিয়ে যেতে বলুন। আরও কয়েকটি বাক্য জুড়তে বলুন। এভাবে শিশু নতুন নতুন শব্দচয়ন করা যেমন শিখবে, ঠিক তেমনই কল্পনা শক্তিরও বিকাশ ঘটবে। ভাষার ওপর দখল বাড়বে এবং সৃজনশীলতারও বিকাশ হবে।

কাউন্টিং ব্যাকওয়ার্ড

আপনার শিশুকে ১ থেকে ১০০ অবধি গুনতে বলুন। তারপর ১০০ থেকে ১ অবধি পেছন দিকে গুনতে বলুন। শুরুতে হোঁচট খাবে, কিন্তু পরে তা অভ্যাসে পরিণত হবে। এই সহজ খেলা বুদ্ধির বিকাশ ঘটাবে, মনঃসংযোগও বৃদ্ধি করবে। স্থির হয়ে বসে ভাবনাচিন্তা করতে পারবে শিশু।

ক্রস ক্রল

এটি ব্যায়ামের একটি পদ্ধতি। শিশুকে বলুন ডান হাত দিয়ে বাঁ পায়ের হাঁটু স্পর্শ করতে। আবার একই ভাবে বাঁ হাত দিয়ে ডান পায়ের হাঁটু স্পর্শ করতে। পর্যায়ক্রমে এ পদ্ধতি চালিয়ে যেতে হবে। এই ব্যায়ামটি মস্তিষ্কের কোষগুলোর সক্রিয়তা বৃদ্ধি করে। এতে মনঃসংযোগ বাড়বে এবং স্মৃতিশক্তির উন্নত ঘটবে।

বৃক্ষাসন

সহজ কিছু যোগাসনেও মনঃসংযোগ বৃদ্ধি হবে। এর মধ্যে একটি বৃক্ষাসন। এর পদ্ধতি সহজ ও শিশুরা করতে পারবে। প্রথমে সোজা হয়ে দাঁড়িয়ে দুটি হাত নমস্কারের ভঙ্গিতে বুকের কাছে আনতে হবে। তারপর শরীরের ভারসাম্য বজায় রেখে ডান হাঁটু ভাজ করে পায়ের পাতাটি বাম ঊরুর ওপর আনতে হবে। এরপর ধীরে ধীরে মেরুদণ্ড সোজা রেখে হাত নমস্কারের ভঙ্গিতে মাথার ওপর তুলতে হবে। ৩০ সেকেন্ড এ ভঙ্গিতে এক পায়ের ওপর দাঁড়িয়ে থাকতে হবে। আবার পা বদলে একই ভাবে আসনটি করতে হবে।

সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়