শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০২৫, ১২:১৪ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যেসব মসলা ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে

আনন্দবাজার: ডায়াবেটিস মানেই জীবনে নানা রকম বিধি-নিষেধ মেনে চলা। অতিরিক্ত ক্যালরি ও কার্বোহাইড্রেটযুক্ত খাবার, অনিয়মিত ঘুম, মানসিক চাপ, অবসাদ ও উদ্বেগের কারণে রক্তে শর্করার মাত্রা দ্রুত ওঠানামা করতে শুরু করে। এই সব কারণেই আজ ঘরে ঘরে ডায়াবেটিস রোগীর সংখ্যা বেড়ে চলেছে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হলে খাওয়াদাওয়ার দিকে বিশেষ নজর দেওয়া জরুরি।

নিয়মিত শরীরচর্চা ও সুষম খাদ্যাভ্যাসের পাশাপাশি প্রতিদিনের ডায়েটে কিছু উপকারী মসলা রাখলেও এই রোগকে অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব। চলুন, জেনে নিই।
আদা: প্রদাহ কমানো থেকে জীবাণুনাশ—নানাভাবে উপকারী আদা। আদার রস শরীরে ইনসুলিন উৎপাদনে সাহায্য করে।

ইনসুলিনের মাত্রা ঠিক থাকলে রক্তে শর্করার মাত্রাও নিয়ন্ত্রণে থাকে। আদা দেওয়া চা খেলেও উপকার পাওয়া যায়।
মেথি: ডায়াবেটিস নিয়ন্ত্রণে মেথি অত্যন্ত কার্যকর। সকালে ভেজানো মেথির পানি পান করুন অথবা রান্নায় মেথির ফোড়ন দিন, যে ভাবেই গ্রহণ করা হোক না কেন, এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

দারুচিনি: ডায়াবেটিকদের জন্য দারচিনি খুবই উপকারী। প্রতিদিন অল্প পরিমাণ দারচিনির গুঁড়ো রান্নায় ব্যবহার করলে ইনসুলিন হরমোন আরও সক্রিয় থাকে, ফলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে। নিয়ম করে দারচিনি ভেজানো জল খেলেও উপকার মিলবে।

জয়িত্রী: অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর জয়িত্রী রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। চায়ের সঙ্গে অল্প জয়িত্রী মিশিয়ে খেলে ডায়াবেটিক রোগীরা উপকার পেতে পারেন।

হলুদ: হলুদে থাকা কারকিউমিন রক্তে শর্করার মাত্রা কমাতে সহায়ক। দুধের সঙ্গে হলুদ মিশিয়ে খেলে এর উপকারিতা আরও ভালোভাবে পাওয়া যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়