শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০২৫, ০৫:১৩ বিকাল
আপডেট : ১৩ মে, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অজান্তে মেরুদণ্ডের ক্ষতি করছে এই ৫ অভ্যাস: জেনে নিন কোনগুলি বদলাবেন

দৈনন্দিন জীবনের কিছু সাধারণ অভ্যাস চোখে না পড়লেও ধীরে ধীরে ক্ষতি করছে মেরুদণ্ডকে। বিশেষজ্ঞদের মতে, পিঠের ব্যথা হঠাৎ করে তৈরি হয় না; দীর্ঘদিনের ভুল অভ্যাসই এর মূল কারণ।

ভারতের পরিচিত নিউরোসার্জন ডা. গৌরব বাত্রা হিন্দুস্তান টাইমস–কে বলেন, মেরুদণ্ডের সুস্থতা রক্ষায় সচেতন হওয়া জরুরি। কিছু অভ্যাস একটু বদলালেই দীর্ঘমেয়াদে পিঠের ব্যথা কমানো সম্ভব।

তার মতে, যেসব অভ্যাস মেরুদণ্ডের ক্ষতি বাড়াচ্ছে—

ঘণ্টার পর ঘণ্টা একভাবে বসে থাকা: অফিসে দীর্ঘসময় বসে কাজ করলে কোমরের নিচে চাপ পড়ে। বাঁকা হয়ে বসা বা ঘাড় নিচু করে স্ক্রিন দেখার কারণে পেশি ও ডিস্কে টান লাগে, যা ভবিষ্যতে কোমর ব্যথার ঝুঁকি বাড়ায়। তাই প্রতি ঘণ্টায় অন্তত একবার উঠে হাঁটার পরামর্শ দিয়েছেন তিনি।

মোবাইলে অতিরিক্ত সময় কাটানো: ঘাড় নিচু করে মোবাইল ব্যবহারে ঘাড়ের পেশিতে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি চাপ পড়ে। এতে ‘টেক নেক’ সমস্যা দেখা দিতে পারে।

অলস জীবনধারা: নিয়মিত হাঁটা বা ব্যায়াম না করলে স্পাইনের সহায়ক পেশি দুর্বল হয়। প্রতিদিন দ্রুত হাঁটা ও হালকা ব্যায়াম জরুরি।

ভুলভাবে ভার তোলা: কোমর না ভাঁজ করে ভারী জিনিস তুললে ডিস্কে চাপ পড়ে ও স্প্যাজম হতে পারে। ভার তোলার সময় হাঁটু ও কোমর ভাঁজ করার পরামর্শ দিয়েছেন তিনি।

অতিরিক্ত নরম বিছানা: নরম ম্যাট্রেসে ঘুমালে মেরুদণ্ডের স্বাভাবিক বাঁক নষ্ট হয়। মাঝারি শক্তির ম্যাট্রেস ব্যবহারই উত্তম।

পেটে ভর দিয়ে ঘুমানো: পেটের ওপর ঘুমালে ঘাড় ও কোমরে অস্বাভাবিক চাপ পড়ে। পাশে কাত হয়ে ঘুমানো এবং হাঁটুর মাঝে বালিশ রাখা বেশি উপকারী।

বিশেষজ্ঞরা বলছেন, মেরুদণ্ড শরীরের ভারসাম্যের মূল ভিত্তি। দৈনন্দিন চলাফেরা, ভঙ্গি ও ঘুমের অভ্যাসে সামান্য পরিবর্তন আনলে পিঠের ব্যথা অনেকটাই কমানো যায়।

আপাতদৃষ্টিতে সাধারণ মনে হলেও এসব অভ্যাস দীর্ঘমেয়াদে বড় ক্ষতির কারণ হতে পারে। তাই আজ থেকেই সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা।

সূত্র: জনকণ্ঠ

  • সর্বশেষ
  • জনপ্রিয়