শিরোনাম
◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২৫, ১১:৪০ দুপুর
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যে কারণে ডাবের পানি খাইয়ে কেন অনশন ভাঙানো হয়!

মানুষ বিভিন্ন দাবিতে নানা ধরনের কর্মসূচি পালন করে। এর মধ্যে সবচেয়ে শান্তিপূর্ণ ও প্রথাগত হলো আমরণ অনশন। এটি ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় থেকে প্রচলিত।

অনশনকারীর স্বাভাবিকভাবে ক্ষতি হয় না, তবে দীর্ঘ সময় না খেলে শরীর অসুস্থ হয়ে পড়ে। তাই কর্তৃপক্ষ অনশনকারীর বড় ধরনের অসুস্থতা এড়াতে অনশন ভাঙার আশ্বাস দেয়।

অনশন ভাঙার সময় সাধারণত ডাবের পানি বা ফলের জুস খাওয়ানো হয়। বাংলাদেশের বাস্তবতায় এ প্রথা সচরাচর দেখা যায়।

পুষ্টিবিদরা বলেন, ক্ষুধা না মেটালে অ্যাসিডিটি, রক্তচাপ কমে যাওয়া এবং পেশি ক্ষয় হতে পারে। শক্তি কমে যায়, ক্লান্তি ও মাথা ঘোরা অনুভূত হয়।

রোগপ্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়, মেজাজ খারাপ হতে পারে।

হজমশক্তি সাময়িকভাবে দুর্বল হয়, অ্যাসিড বাড়ে, অন্ত্রের মুভমেন্ট ধীর হয়ে যায়।

দীর্ঘমেয়াদে অঙ্গপ্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে, বিশেষ করে ডায়াবেটিস রোগীদের জন্য রক্তের সুগারের মাত্রা কমে যাওয়ার ঝুঁকি থাকে।

ডাবের পানির উপকারিতা

ব্লাড প্রেসার নিয়ন্ত্রণ: ডাবের পানিতে রয়েছে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম ও ভিটামিন সি।

ডিটক্সিফিকেশন: শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে।

পাচনতন্ত্রের সুস্থতা: প্রচুর ফাইবার থাকার কারণে হজমশক্তি বৃদ্ধি পায়, কোষ্ঠকাঠিন্য কমে।

ইউরিনারি স্বাস্থ্য: ডাইউরেটিক উপাদান ব্যাকটেরিয়া ধ্বংস করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

দীর্ঘ অনশন শরীরের হজমশক্তি দুর্বল করে, অ্যাসিড বাড়ায়। ডাবের পানি খেলে পাচনতন্ত্র সুস্থ থাকে, হজমশক্তি বৃদ্ধি পায়। তাই অনশন ভাঙার জন্য ডাবের পানি খাওয়ানো হয়, যা শরীরকে পুনরায় শক্তি ও সুষম অবস্থায় নিয়ে আসে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়