শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২৫, ১০:৩০ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার মেডিকেল শিক্ষকদের জন্য সুখবর!

পাঁচটি মেডিক্যাল বিশ্ববিদ্যালয়সহ চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানের বেসিক সাবজেক্টের শিক্ষকদের মূল বেতনের ৭০ শতাংশ হারে প্রণোদনার ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। ৮ বেসিক সাবজেক্ট ছাড়াও আরো দুটি বিষয়ের শিক্ষকদের ক্ষেত্রেও এই প্রণোদনা কার্যকর হবে। 

মঙ্গলবার (৪ নভেম্বর) মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করা হয়। স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপন দুটিতে সিনিয়র সহকারী সচিব সঞ্জীব দাশ সই করেছেন।

এর মধ্য দিয়ে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) পাশাপাশি রাজশাহী, চট্টগ্রাম, সিলেট ও খুলনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের তিনটি বিভাগের শিক্ষকরা মূল বেতনের ৭০ শতাংশ প্রণোদনা পাবেন। বিভাগগুলো হল- অ্যানাটমি, ফিজিওলজি এবং ফার্মাকোলজি বিভাগ। এছাড়া ৩৭টি সরকারি মেডিক্যাল ও একটি ডেন্টাল কলেজ, সেন্টার ফর মেডিক্যাল এডুকেশন (সিএমই) এবং ১৯টি বিশেষায়িত প্রতিষ্ঠানের ১০ বিভাগের শিক্ষকরা পাবেন এই প্রণোদনা। এর মধ্যে ৮টি বেসিক সাবজেক্ট হল-এনাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, ফার্মাকোলজি, ফরেনসিক মেডিসিন, কমিউনিটি মেডিসিন, প্যাথলজি ও মাইক্রোবায়োলজি।

ভাইরোলজি ও এনেস্থেসিওলজি বিষয় বেসিক সাবজেক্ট না হলেও নন-প্র্যাকটিসিং হওয়ায় এ সুবিধার আওতায় আসবেন তারা।

মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, ‘চিকিৎসা শিক্ষায় বেসিক সাবজেক্টের শিক্ষক সংকট দূরীকরণের নিমিত্তে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ২৫ সেপ্টেম্বর স্মারকে মঞ্জুরকৃত বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়সহ ৫টি মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে কর্মরত স্নাতকোত্তর ডিগ্রিধারী ৩টি সাবজেক্টে পাঠদানরত শিক্ষকদের অনুকূলে নন-প্র্যাকটিসিং ভাতা হিসেবে মূল বেতনের ৭০ শতাংশ হারে শর্তসাপেক্ষে মাসিক প্রণোদনা ভাতা প্রদান করা হলো।’

অপর প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘চিকিৎসা শিক্ষায় বেসিক সাবজেক্টের শিক্ষক সংকট দূরীকরণের নিমিত্তে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ২৫ সেপ্টেম্বর একটি স্মারকে মঞ্জুরকৃত দেশের ৩৭টি সরকারি মেডিক্যাল কলেজ, ঢাকা ডেন্টাল কলেজ, সেন্টার ফর মেডিক্যাল এডুকেশন এবং ১৯টি বিশেষায়িত প্রতিষ্ঠানে ১০টি সাবজেক্টে পাঠদানরত শিক্ষকদের অনুকূলে নন-প্র্যাকটিসিং ভাতা হিসেবে মূল বেতনের ৭০ শতাংশ হারে শর্তসাপেক্ষে মাসিক প্রণোদনা ভাতা প্রদান করা হলো।’

তবে উভয় ক্ষেত্রে একই শর্ত রাখা হয়েছে। শর্ত হিসেবে প্রজ্ঞাপনে বলা হয়, কর্মরত স্নাতকোত্তর ডিগ্রিধারী বেসিক সাবজেক্টের শিক্ষকদের মাসিক প্রণোদনা ভাতা প্রদানের লক্ষ্যে তাদের নিকট থেকে দাপ্তরিকভাবে নন-প্র্যাকটিসিং ডিক্লারেশন নিতে হবে। সংশ্লিষ্ট সাবজেক্টের কোন শিক্ষক নন-প্র্যাকটিসিং ডিক্লারেশন দিতে ব্যর্থ হলে কিংবা প্র্যাকটিসিংয়ের সাথে জড়িত মর্মে প্রমাণ হলে তিনি প্রণোদনা ভাতা প্রাপ্তির জন্য বিবেচিত হবেন না।

চলতি ২০২৫-২০২৬ অর্থবছর হতে এই আর্থিক সুবিধা কার্যকর হবে উল্লেখ করে শর্ত হিসেবে আরও বলা হয়, এ ভাতা প্রদানের ক্ষেত্রে যাবতীয় আর্থিক বিধি-বিধান যথাযথভাবে অবশ্যই অনুসরণ করতে হবে, ৯ম জাতীয় বেতন স্কেলে এই ভাতার হার অপরিবর্তনীয় থাকবে এবং ভাতা সংক্রান্ত ব্যয়ে ভবিষ্যতে কোন অনিয়ম পরিলক্ষিত হলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ দায়ী থাকবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়