শিরোনাম
◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:২২ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সকালে ঘুম থেকে উঠেই মাথা ব্যথা: মাইগ্রেন, স্লিপ অ্যাপনিয়া বা হ্যাঙ্গওভার হতে পারে কারণ

আমাদের মধ্যে অনেকেরই ঘুম থেকে ওঠার পরই মাথা ব্যথা শুরু হয়। কখনো কখনো এটি এতটাই কষ্টকর হয়, মনে হয় যেন মাথাটা ছিঁড়ে যাচ্ছে। ঘুমের সময় কোনো সমস্যা হয় না, কিন্তু ঘুম থেকে ওঠার পর মাথা ভার হয়ে থাকে অথবা সারা দিন মাথা যন্ত্রণা করতে থাকে।

কোনো কাজে উৎসাহ পাওয়া যায় না।

সারা দিন যেন শরীরের মধ্যে একটি অস্বস্তি চলতে থাকে। মনে হয় যেন সারা রাত ঘুম হয়নি। এমন সমস্যার শিকার হয়ে থাকলে চিকিৎসকের পরামর্শ নিন। তার আগে প্রাথমিকভাবে জেনে নিন, কেন এমন হতে পারে।

মাইগ্রেন

মাইগ্রেন হওয়ার অন্যতম উপসর্গ হলো সকালে মাথা যন্ত্রণা। অনেক সময় মাইগ্রেন হলে দৃষ্টিশক্তি খারাপ হয়ে যেতে পারে। তবে সকালে মাথা যন্ত্রণা বিশেষ করে মাইগ্রেনের জন্য হয়।

ওভার মেডিকেশন

যাদের মাথা যন্ত্রণার সমস্যা রয়েছে, তারা অতিরিক্ত ওষুধ খেয়ে ফেলছেন কি না, খেয়াল রাখুন। অতিরিক্ত ওষুধের ফলে মাথা যন্ত্রণা হতে পারে অনেক সময়।

স্লিপ অ্যাপনিয়া

স্লিপ অ্যাপনিয়ার ফলে ঘুমের মধ্যে আমাদের শ্বাস-প্রশ্বাসের ব্যাঘাত ঘটতে পারে। এর ফলে মাঝে মাঝেই আমাদের গলা শুকিয়ে যায়। ঘুমের মধ্যেই বারবার প্রস্রাব বেগ পেতে পারে। আবার নাক ডাকার সমস্যাও থাকতে পারে।

এমন হলে আপনি স্লিপ অ্যাপনিয়ার সমস্যায় আক্রান্ত হতে পারেন। এমন লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিন।

ব্রেন টিউমার

ব্রেন টিউমারের অন্যতম উপসর্গ হলো মাথা যন্ত্রণা। প্রতি ১ লাখ মানুষের মধ্যে ৫ জনের ব্রেন টিউমার ধরা পড়ে। এ সময় কথা জড়িয়ে যাওয়া, বমি, চোখের চারপাশ ফুলে যাওয়া, দৃষ্টি শক্তি কমে যাওয়াসহ নানা সমস্যা দেখা দিতে পারে। ফলে সতর্কতা অবলম্বন করুন।

হ্যাঙ্গওভার

ঘুমাতে যাওয়ার সময় আনন্দ-উল্লাস করে থাকলে সকালবেলা ঘুম থেকে উঠে মাথা যন্ত্রণা হতেই পারে। শরীরে অতিরিক্ত অ্যালকোহল মাথা যন্ত্রণার কারণ হতে পারে। ঘুম ভাঙলে লবণ-চিনি পানি খান, কাজে দেবে।

সূত্র : নিউজ ১৮

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়