শিরোনাম
◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৩০ দুপুর
আপডেট : ২৩ মে, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোগী ভাগাভাগি নিয়ে ঢাকা মেডিকেল কলেজে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৭

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আইসিইউ রোগী ভাগাভাগি ও অ্যাম্বুলেন্স ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দালালচক্রের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত সাতজন আহত হয়েছেন।

গতকাল বুধবার রাতে প্রথমে জরুরি বিভাগের সামনে, পরে হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারী সমিতির কার্যালয়ের সামনে শাহাদাত ও বিল্লালের পক্ষের মধ্যে এ সংঘর্ষ হয়।

আহতরা হলেন শাহাদাতের পক্ষের নওশাদ, আনিসুর রহমান, রিপু ও রিয়াজ এবং বিল্লালের পক্ষের ইমন, বাঁধন ও সুমন। এদের মধ্যে ইমন ধারালো অস্ত্রের আঘাতে মাথায় গুরুতর জখম হয়েছেন এবং বাঁধনের হাত ভেঙে গেছে।

হাসপাতালের কর্মচারীরা জানিয়েছেন, আইসিইউ রোগী ভাগাভাগি ও অ্যাম্বুলেন্স ব্যবসার নিয়ন্ত্রণ কেন্দ্র করেই এ সংঘর্ষের সূত্রপাত হয়। প্রথমে নওশাদকে মারধর করা হলে পরে শাহাদাতের পক্ষের সদস্যরা পাল্টা আক্রমণ চালায়। এতে ধারালো অস্ত্রের আঘাতে ইমন গুরুতরভাবে মাথায় আঘাতপ্রাপ্ত হন এবং বাঁধনের হাত ভেঙে যায়।

ঢামেকের ওয়ার্ড মাস্টার মো. শিপন বলেন, শাহাদাতের পক্ষ ঢাকা মেডিকেল থেকে রোগী সরিয়ে বেসরকারি হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে ইমনসহ কয়েকজন বাধা দেন। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে শাহাদাতের পক্ষের লোকজন সমিতি ঘরের সামনে ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়।

এ বিষয়ে শাহাদাত বলেন, রাতে জরুরি বিভাগের সামনে বিল্লাল, সুমন, নাসির, ইমন, দুলাল ও শাফিনসহ কয়েকজন মিলে নওশাদকে বেধড়ক মারধর করেন। খবর পেয়ে ঢাকা ইন্টারন্যাশনাল হাসপাতালের মালিক আনিসুর রহমান ঘটনাস্থলে গিয়ে বিষয়টি জানতে চাইলে দুপক্ষের মধ্যে হাতাহাতি হয় এবং একপর্যায়ে মারামারিতে রূপ নেয়।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ, পরিদর্শক মো. ফারুক বলেন, জরুরি বিভাগের সামনে ও হাসপাতালের বাইরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে কয়েকজন আহত হয়েছেন। ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়