শিরোনাম
◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:২৪ বিকাল
আপডেট : ৩১ মে, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডেঙ্গুতে মৃত্যু বাড়ছে: চলতি বছরে ১৭৯ জন নিহত, হাসপাতালে আসার মাত্র দু-তিন দিনের মধ্যে প্রাণহানি বেশি

দেশে ডেঙ্গু পরিস্থিতি দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১৭৯ জনের। মারা যাওয়া রোগীদের মধ্যে অর্ধেকেরও বেশি হাসপাতালে ভর্তি হওয়ার দু-তিন দিনের মধ্যে মারা গেছেন।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সভাকক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর বলেন, চলতি বছর ২০-৩০ বছর বয়সি রোগীদের মধ্যে ডেঙ্গুতে মৃত্যুর হার সবচেয়ে বেশি। এসব রোগীর অনেকেই জ্বর শুরু হওয়ার ছয়-সাত দিন পর হাসপাতালে ভর্তি হন এবং দু-তিন দিনের মধ্যেই মারা যান। আক্রান্ত শিশুদের মধ্যেও মৃত্যুর ঝুঁকি বেশি দেখা যাচ্ছে।

তিনি বলেন, চলতি বছর আক্রান্তের সংখ্যা গত বছরের তুলনায় অনেক বেশি হলেও মৃত্যুহার কম। তবে উদ্বেগের বিষয় হলো, অনেক রোগীই সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে আসছেন, যা মৃত্যুঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিচ্ছে।

তিনি আরও বলেন, ‘মৃত্যুর পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গেছে, যারা মারা গেছেন, তাদের অনেকেই হাসপাতালে ভর্তির দু-তিন দিনের মধ্যেই মারা গেছেন।’

জনগণের সচেতনতা বৃদ্ধির ওপর জোর দিয়ে ডা. আবু জাফর বলেন, জ্বর হলে দ্রুত ডেঙ্গু পরীক্ষা করানো উচিত এবং অবহেলা করা ঠিক নয়। সময়মতো রোগ নির্ণয় এবং চিকিৎসা শুরু না হলে মৃত্যুর ঝুঁকি বাড়ে।
 
তিনি বলেন, ‘যত ব্যবস্থাই নেয়া হোক না কেন, জনগণ যদি সচেতন না হয়, তাহলে ডেঙ্গুর মতো সংক্রামক রোগ থেকে পরিত্রাণ পাওয়া খুব কঠিন।’

স্বাস্থ্য অধিদফতরের হাসপাতাল পরিচালক মইনুল হাসান বাপ্পি জানান, ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য একটি বিশেষ চিকিৎসক কমিটি গঠন করা হচ্ছে, যাতে একজন রোগী একজন নির্দিষ্ট চিকিৎসকের তত্ত্বাবধানে থাকেন। এ ছাড়া হাসপাতালে বাড়তি প্রস্তুতিও নেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়