শিরোনাম
◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:২৪ বিকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একদিনে ডেঙ্গুতে সর্বোচ্চ ৬৮৫ রোগী হাসপাতালে ভর্তি, আরও ৩ জনের মৃত্যু

দ্রুত বাড়ছে ডেঙ্গু রোগী। চলতি বছরে একদিনে ডেঙ্গুতে সর্বোচ্চ ৬৮৫ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে ডেঙ্গুতে এ নিয়ে  মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫০ জনে। চলতি বছরে শনাক্ত রোগী বেড়ে দাঁড়িয়েছে ৩৭ হাজার ৮৯১ জনে।  

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে বরিশাল বিভাগে ১২৫ জন, চট্টগ্রাম বিভাগে ৮৯ জন, ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ১২২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১১৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে  ১২৮ জন, রাজশাহী বিভাগে ৩৯ জন, খুলনা ৩৫ জন, ময়মনসিংহ বিভাগে ২১ জন, রংপুর ৬ জন, সিলেটে ৬ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ৬৮৯ ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি গেছেন। এ নিয়ে চলতি বছর আক্রান্ত রোগীদের মধ্যে এখন পর্যন্ত মোট ছাড়পত্র পেয়েছেন ৩৬ হাজার ২৬ জন।

গত ১লা জানুয়ারি থেকে ১৪ই সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্ত ৩৭ হাজার ৮৯১ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হন। এদের মধ্যে ৬০ দশমিক ১ শতাংশ পুরুষ এবং ৩৯ দশমিক ৯  শতাংশ নারী।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়