শিরোনাম
◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা

প্রকাশিত : ০৩ জুন, ২০২৬, ০৭:৪৭ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বৃষ্টি নিয়ে সুখবর দিলো আবহাওয়া অফিস

জুনের শুরুতেই তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের। ঢাকাসহ অন্তত ৪০টি জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। তীব্র রোদের সঙ্গে তপ্ত বাতাসে জনজীবন ওষ্ঠাগত। সেই সঙ্গে বাড়ছে হিটস্ট্রোকসহ গরমজনিত নানা স্বাস্থ্যঝুঁকি।

তবে স্বস্তির খবর দিয়ে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামীকাল বৃহস্পতিবার থেকে সারা দেশে বৃষ্টিপাত বাড়লে কমতে পারে গরমের তীব্রতা।

আজ বুধবার সকাল থেকেই রাজধানীর আকাশ ছিল মেঘহীন এবং রোদের তীব্রতা ছিল প্রখর। দুপুর গড়াতেই ব্যস্ত সড়ক কিংবা ফুটপাত–সবখানেই গরমের প্রভাব স্পষ্ট হয়ে ওঠে। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। তবে বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে তা প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াসের মতো অনুভূত হচ্ছে।

তীব্র তাপপ্রবাহের কারণে জরুরি প্রয়োজন ছাড়া অনেকেই ঘরের বাইরে বের হচ্ছেন না। আর যাদের বাধ্য হয়ে বের হতে হচ্ছে, তাদের ভরসা ছাতা, টুপি আর পানির বোতল। একটু স্বস্তির খোঁজে পথচারীদের রাস্তার পাশের দোকান থেকে শরবত বা পানি পান করতে দেখা গেছে।
  
বেসরকারি চাকরিজীবী আহসান হাবিব, বলেন, ‘সহ্য করা যাচ্ছে না এমন গরম। সকাল সকাল অফিসে যাওয়ার সময়ই ঘেমে নেয়ে একাকার অবস্থা। আর দুপুরের পর তো রোদের তাপে মাথাব্যথা শুরু হয়ে যায়। ছাতা মাথায় দিয়েও শান্তি নেই, বাতাসও মনে হচ্ছে গরম।’

রিকশাচালক রমিজ উদ্দিন বলেন, ‘গরমের চোটে রাস্তায় রিকশা চালানো দায় হয়ে পড়েছে। একটু চালালেই বুক ধড়ফড় করে। পিপাসায় গলা শুকিয়ে যায়, কিছুক্ষণ পরপর পানি খাওয়া লাগে। রাস্তায় মানুষও কম, খেপ পাচ্ছি না।’
 
আবহাওয়াবিদরা বলছেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের পাশাপাশি ‘এল নিনো’র প্রভাবও এ অঞ্চলের তাপমাত্রা বৃদ্ধিতে বড় ভূমিকা রাখছে। তবে আগামীকাল থেকে আকাশে মেঘের পরিমাণ বাড়তে পারে।

এ বিষয়ে আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, ‘আজ দুপুর ১২টা পর্যন্ত ঢাকার তাপমাত্রা ছিল ৩৫.৭ ডিগ্রি সেলসিয়াস। তবে এল নিনোর প্রভাবে বাংলাদেশের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকবে। আশার কথা হলো, আগামীকাল (বৃহস্পতিবার) থেকে সারা বাংলাদেশে বৃষ্টিপাতের তীব্রতা একটু একটু করে বাড়তে পারে। তখন উপকূলীয় জেলাগুলোতে তাপমাত্রা ৩৪ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করতে পারে।’

তিনি আশা প্রকাশ করে বলেন, দেশজুড়ে পর্যাপ্ত বৃষ্টিপাত শুরু হলে গরমের এই চড়া ভাব কেটে যাবে এবং জনজীবনে স্বস্তি ফিরবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়