শিরোনাম
◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২৬, ১১:০৮ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যেসব অঞ্চলে মঙ্গলবার সকাল ৮টার মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে 

রাজধানীসহ সারা দেশে তাপমাত্রা বেড়েছে। পাশাপাশি দেশের কোথাও কোথাও ঝড়, বজ্রপাত ও বৃষ্টিপাতও হচ্ছে। এর ধারাবাহিকতায় সোমবার (২০ এপ্রিল) বিকেল ৪টার পর থেকে মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৮টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের বিভিন্ন জেলায় বজ্রসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হতে পারে।

সোমবার বিকেল ৪টা ১০ মিনিটে ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।

পলাশের দেওয়া তথ্যমতে, মঙ্গলবার খুলনা, বরিশাল, রাজশাহী ও ঢাকা বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে তাপপ্রবাহ অতিক্রম করতে পারে। এদিন সিলেট বিভাগের সব জেলায় বজ্রপাতসহ বৃষ্টিপাত হতে পারে।

মঙ্গলবার সকাল ৮টার মধ্যে পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার উপরে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।

ময়মনসিংহ বিভাগে সোমবার রাত ৮টার পর থেকে মঙ্গলবার সকাল ৮টার মধ্যে শেরপুর, জামালপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা জেলায় তীব্র বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী মানের বৃষ্টি হতে পারে।

এ ছাড়া সোমবার রাত ৮টার পর থেকে মঙ্গলবার সকাল ৮টার মধ্যে কিশোরগঞ্জ জেলার ওপর দিয়ে হালকা বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে।

মঙ্গলবার দুপুর ১২টার মধ্যে রাজশাহী বিভাগের জেলাগুলোর ওপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। রাজশাহীর মতো চট্টগ্রাম, খুলনা ও বরিশালেও একই বার্তা দেওয়া হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়