শিরোনাম
◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২৬, ০৬:২০ বিকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাত বিভাগে ছড়িয়ে পড়তে পারে তাপপ্রবাহ: বিশেষজ্ঞের সতর্কতা

বৃষ্টিবলয় গর্জনের বিদায়ের পর তাপমাত্রা বাড়তে শুরু করেছে। শনিবার (১১ এপ্রিল) থেকে তাপমাত্রা বাড়ছিল, আর সোমবার (১৩ এপ্রিল) থেকে রেকর্ড ব্রেকিং তাপমাত্রাসহ তাপপ্রবাহ বইতে শুরু করবে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।

রোববার (১২ এপ্রিল) আবহাওয়বিদ পলাশ এক ফেসবুক পোস্টের মাধ্যমে এ বার্তা দেন।

ফেসবুক পোস্টে পলাশ বলেন, রেকর্ড-ব্রেকিং তাপপ্রবাহ শুরু হতে যাচ্ছে সোমবার থেকে। রোববার দুপুর ৩টার সময় দেশের রাজশাহী, খুলনা ও ঢাকা বিভাগে বিভিন্ন জেলার উপরে মৃদু তাপপ্রবাহ রেকর্ড করা হয়েছে। আর সোমবার থেকে এই তাপপ্রবাহ দেশের সাতটি বিভাগে ছড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে।
 
তাপপ্রবাহ আগামী ২৫ এপ্রিল পর্যন্ত অর্থাৎ পুরো ২ সপ্তাহ বা ১৪ দিন স্থায়ী হওয়ার প্রবল আশঙ্কা করা যাচ্ছে। ১৬ এপ্রিল থেকে তাপপ্রবাহের তীব্রতা বাড়তে থাকবে বলেও জানান আবহাওয়াবিদ পলাশ।
 
তিনি আরও বলেন, রোববার বিকেল ৪টার পর থেকে আগামীকাল সোমবার সকাল ৮টার মধ্যে সিলেট বিভাগের সিলেট ও সনুমাগঞ্জ জেলা ছাড়া আর কোনো জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা নাই। এছাড়া আগামী ২৪ ঘণ্টা দেশের অন্য সাতটি বিভাগে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বলেও জানান তিনি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়