শিরোনাম
◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক

প্রকাশিত : ১৪ মার্চ, ২০২৬, ০১:৫২ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালবৈশাখীর মৌসুম শুরু, ঈদযাত্রায় থাকতে পারে ঝড়বৃষ্টি

ভ্যাপসা গরমের পর গতকাল শুক্রবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হয়েছিল শিলাবৃষ্টি; এর সঙ্গে বয়ে যায় ঝোড়ো হাওয়া। মৌসুমের প্রথম শিলাবৃষ্টি ও কালবৈশাখী বয়ে যাওয়ায় গরম কমে কিছুটা স্বস্তি আসে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ শনিবারও দেশের সব বিভাগে কালবৈশাখী ও শিলাবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রবৃষ্টিও হতে পারে। কালবৈশাখীসহ বৃষ্টির এই ধারা ১৮ মার্চ পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তাহলে ঈদের সময় বৃষ্টিমুখর আবহাওয়াকে সঙ্গী করে ঘরমুখী ব্যক্তিদের ফিরতে হবে আপন গন্তব্যে।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম আজ দুপুরে আজকের পত্রিকাকে বলেন, দেশে কালবৈশাখীর মৌসুম শুরু হয়ে গেছে। মার্চ থেকে মে পর্যন্ত সাধারণত এ দেশের ওপর দিয়ে কালবৈশাখী বয়ে যায়। গতকাল এবারের মৌসুমের প্রথম কালবৈশাখী ও শিলাবৃষ্টি হয়েছে। আজও এর সম্ভাবনা রয়েছে।

আজ সকাল ৯টায় আগামী পাঁচ দিনের পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় আজ অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়া বিশেষজ্ঞদের ধারণা, সারা দেশে ১৬ থেকে ১৮ মার্চ পর্যন্ত ঝড়বৃষ্টির মাত্রা আরও বাড়তে পারে। এর সঙ্গে হতে পারে বজ্রপাত।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. বজলুর রশিদ বলেন, আগামী পাঁচ দিনই কালবৈশাখী হতে পারে দেশের বিভিন্ন অঞ্চল। এর মধ্যে ১৬ থেকে ১৮ মার্চ—এই তিন দিন বৃষ্টির মাত্রা বাড়বে।

এদিকে গতকাল সন্ধ্যা ৬টা থেকে আজ সকাল ৯টা পর্যন্ত সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে সিলেটে ৮৩ মিলিমিটার। রাজধানী ঢাকায় যা ছিল ১৮ মিলিমিটার। এ ছাড়া নেত্রকোনায় ৪৭, শ্রীমঙ্গলে ৩৬ ও দিনাজপুরে ১৮ মিলিমিটার।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়