শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০২৫, ০২:২৬ দুপুর
আপডেট : ২৩ মে, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশের সর্বনিম্ন তাপমাত্রা কিশোরগঞ্জে, স্থবির জনজীবন

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জে। রবিবার (২৮ ডিসেম্বর) সকাল ৯টায় কিশোরগঞ্জের হাওর উপজেলা নিকলীতে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। প্রচণ্ড ঠান্ডায় স্থবির হয়ে পড়েছে জনজীবন।

রবিবার (২৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় নিকলী প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা  জাহেদুল ইসলাম মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২০১৪ সাল থেকে নিকলীতে আবহাওয়া পর্যবেক্ষণাগারের কাজ শুরু হয়েছে। গত বছরও শীতে দুই দিন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় নিকলীতে। আজ এ বছরের প্রথম সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় এখানে।

এদিকে, মৃদু শৈত্যপ্রবাহ বইছে কিশোরগঞ্জে। দেখা মেলেনি সূর্যের। গত কয়েকদিন ধরেই টানা মৃদু শৈত্যপ্রবাহে স্থবির হয়ে পড়েছে জনজীবন। অতিরিক্ত ঠান্ডার সবচেয়ে বেশি প্রভাব পড়েছে নিম্ন আয়ের মানুষের মাঝে। দৈনন্দিন কাজে যেতে না পেরে মানবেতর জীবযাপন করছেন তারা। অতিরিক্ত ঠান্ডায় কষ্টে রয়েছে গরু-ছাগলসহ বিভিন্ন প্রাণী ও পাখিরা।

প্রভাব পড়েছে বোরো ধানের আবাদে। মৌসুমের শুরুতে অতিরিক্ত ঠান্ডায় ধানের চারা নষ্ট হওয়ার আশঙ্কায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়