শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০২৫, ১২:০১ রাত
আপডেট : ০৬ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শীত নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

দেশজুড়ে ধীরে ধীরে নামছে তাপমাত্রা। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ এখন দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করায় সারা দেশে শুষ্ক আবহাওয়া বজায় থাকলেও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ভোরের দিকে কোথাও কোথাও হালকা কুয়াশা পড়ার সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়াবিদরা বলছেন, অন্তত সপ্তাহখানেক পরিস্থিতি কমবেশি একই রকম থাকতে পারে।

নেই উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা। দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের কোথাও কোথাও ভোরের দিকে হালকা কুয়াশা পড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির কালের কণ্ঠকে বলেন, ‘আগামী কিছুদিন আবহাওয়ার তেমন পরিবর্তনের সম্ভাবনা নেই। তাপমাত্রা এখন ধীরে ধীরে কমবে।

আগামী ১৬ বা ১৭ নভেম্বর পর্যন্ত পরিস্থিতি কমবেশি একই রকম থাকতে পারে।’

এদিকে গতকাল সন্ধ্যা পর্যন্ত দেশের কোথাও বৃষ্টির রেকর্ড পাওয়া যায়নি বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামের আমবাগান এলাকায়, ৩৪ ডিগ্রি। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় দেশের উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ১৭.১ ডিগ্রি।

ঢাকায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় যথাক্রমে ৩১.৫ ডিগ্রি ও ২৪ ডিগ্রি সেলসিয়াস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়