শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২৫, ০৯:৫৬ সকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৯ মাস পর খুলল সেন্টমার্টিন: নভেম্বরে শুধু দিনের বেলায় ভ্রমণ, ডিসেম্বর-জানুয়ারিতে থাকবে রাতযাপনের সুযোগ

প্রায় নয় মাস বন্ধ থাকার পর আজ শনিবার থেকে খুলে দেওয়া হয়েছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। তবে নভেম্বর মাসজুড়ে পর্যটকদের শুধু দিনের বেলায় ঘুরে এসে ফিরে আসতে হবে। ডিসেম্বর ও জানুয়ারি—এই দুই মাস দ্বীপে রাত যাপনের অনুমতি থাকবে।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, পর্যটকদের যাতায়াতের জন্য আজ কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাট থেকে ‘কর্ণফুলী এক্সপ্রেস’ ও ‘বার আউলিয়া’ নামের দুটি জাহাজ ছাড়ার কথা থাকলেও মালিক সমিতি জানিয়েছে, আপাতত তারা জাহাজ চালু করছে না।

সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, “ট্যুরিজম বোর্ডের যাত্রী নিবন্ধনের সফটওয়্যার এখনো প্রস্তুত নয়। সফটওয়্যার চালু না হলে ভ্রমণ ব্যবস্থায় জটিলতা তৈরি হবে।”

কক্সবাজার জেলা প্রশাসক আব্দুল মান্নান বলেন, “সরকারের সিদ্ধান্ত অনুযায়ী নভেম্বরে কেউ সেন্ট মার্টিনে রাত কাটাতে পারবেন না। ডিসেম্বর ও জানুয়ারি দুই মাস সীমিত পরিসরে রাত যাপনের অনুমতি থাকবে।”

উল্লেখ্য, পরিবেশ রক্ষার স্বার্থে ১ ফেব্রুয়ারি থেকে দ্বীপটিতে পর্যটকদের যাতায়াত বন্ধ ছিল। জানুয়ারি পর্যন্ত তিন মাসের জন্য নতুন করে ভ্রমণের সুযোগ মিলছে, তবে মানতে হবে পরিবেশ মন্ত্রণালয়ের দেওয়া ১২টি নির্দেশনা।

এদিকে পর্যটক কমে যাওয়ার আশঙ্কায় ব্যবসায়ীরা উদ্বেগ প্রকাশ করেছেন।

তাদের দাবি, সেন্ট মার্টিনে পৌঁছাতে জাহাজে সময় লাগে পাঁচ থেকে ছয় ঘণ্টা। আবহাওয়া অনুকূলে না থাকলে সময় আরও বাড়ে। সে ক্ষেত্রে রাতে থাকতে না পারলে পর্যটকরা দ্বীপের সৌন্দর্য পুরোপুরি উপভোগ করতে পারবেন না।

গত বছর ডিসেম্বর ও জানুয়ারিতে কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে ছয়টি জাহাজ চললেও পর্যটক সংখ্যা ছিল আশানুরূপ নয়, ফলে ব্যবসায়ীরাও লোকসানে পড়েন। সূত্র: যুগান্তর 

  • সর্বশেষ
  • জনপ্রিয়