শিরোনাম
◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক

প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২৫, ০৭:৩৩ সকাল
আপডেট : ২৬ মে, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শরতের আকাশে মেঘের ছায়া, পিছিয়ে যাচ্ছে শীতের আগমন

এ যেন এক অন্যরকম অক্টোবর। ভাদ্র পেরিয়ে আশ্বিন চলছে এর পরও আকাশে মেঘ, বৃষ্টি আবার বজ্রবৃষ্টি, কোথাও আবার ভ্যাপসা গরম। কিন্তু অক্টোবর মানেই তো শরতের সাদা আকাশ, বাতাসে শীতের আগমনী বার্তা। অক্টোবরের এমন আচরণকে অস্বাভাবিক বলে মনে করছেন অনেকেই। তবে শীত কমে নামবে এমন একটি প্রশ্নে উঁকি দিচ্ছে সবার মাঝে।

এদিকে অক্টোবরজুড়ে আবহাওয়া কেমন থাকবে এ বিষয়ে আবহাওয়াবিদ ওমর ফারুক গণমাধ্যমে বলেন, বাংলা ঋতু অনুযায়ী আশ্বিন ও কার্তিক মাসে শরৎকাল, তারপর অগ্রহায়ণ ও পৌষে হেমন্ত। এই সময়টাতেই শীতের আগমন ঘটে। কিন্তু এবার মৌসুমি বায়ু কিছুটা দীর্ঘস্থায়ী হওয়ার ফলে শরতের স্বাভাবিক শুষ্কতা এখনও নামেনি। আগামী দুই সপ্তাহের মধ্যে রাতে তাপমাত্রা কিছুটা কমলেও অক্টোবরজুড়ে দিনে গরম থাকবে।

আবহাওয়াবিদ আরও জানান, আগামী ১২ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এরপর মৌসুমি বায়ু দুর্বল হয়ে পড়বে এবং ধীরে ধীরে বিদায় নেবে।

তাহলে শীত কবে থেকে পরতে পারে এ প্রসঙ্গে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মমিনুল ইসলাম বলেন, এখনও শীতের কোনো আভাস নেই। বরং পুরো অক্টোবরজুড়ে থাকতে পারে ভ্যাপসা গরমের দাপট। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু পুরোপুরি বিদায় না নেওয়া পর্যন্ত আবহাওয়া ভ্যাপসা থাকবে। তবে নভেম্বরের প্রথম সপ্তাহের পর থেকে তাপমাত্রা কিছুটা কমবে। তখনই ঠান্ডার ছোঁয়া টের পাওয়া যাবে।

তিনি আরও বলেন, এখন যেসব এলাকায় কুয়াশা দেখা যাচ্ছে, তা শীতের কারণে নয়। এখনকার কুয়াশা মূলত আর্দ্রতা বা মেঘের প্রভাবে তৈরি হচ্ছে। এটিকে শীতের কুয়াশা বলা যাবে না।

অক্টোবরের এমন অস্বাভাবিক আচরন নিয়ে বিশেষজ্ঞরা বলেন, চলতি বছর এলনিনো প্রভাবের কারণে মৌসুমি বৃষ্টির ধারা দীর্ঘায়িত হয়েছে। ফলে শীতও কিছুটা দেরিতে নামবে। নভেম্বরের আগে ঠান্ডার আমেজ পাওয়ার সম্ভাবনা নেই।

আবহাওয়াবিদদের মতে, আগের বছরের সঙ্গে এবারের অক্টোবরের আবহাওয়ার অবস্থা মেলানো যাবে না। যেহেতু মৌসুমি বায়ু পুরোপুরি বিদায় নিতে দেরি হবে, সেহেতু বৃষ্টির প্রবণতাও থাকবে আরও কিছুদিন। সাধারণত অক্টোবরের প্রথম সপ্তাহেই দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চল থেকে মৌসুমি বায়ু বিদায় নেয়। কিন্তু এবার মৌসুমি বায়ু এখনো বিদায় নেয়নি। সূত্র: কালবেলা 

  • সর্বশেষ
  • জনপ্রিয়