শিরোনাম
◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন

প্রকাশিত : ০২ জুন, ২০২৬, ১০:৪৮ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

থালাপতি বিজয়কে নিয়ে নতুন বিতর্ক, গর্ভপাতের অভিযোগ অভিনেত্রীর

দক্ষিণী অভিনেতা ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়কে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। অভিনেত্রী ও সাবেক নার্স জুলি অভিযোগ করেছেন, বিজয়পন্থী সমর্থকদের দীর্ঘদিনের অনলাইন ট্রোলিং ও মানসিক হয়রানির কারণে তিনি চরম মানসিক চাপে পড়েছিলেন এবং এর ফলেই গর্ভপাতের শিকার হন।

সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জুলি দাবি করেন, বিয়ের পর তিনি প্রথম সন্তানের অপেক্ষায় ছিলেন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ও তার স্বামীকে নিয়ে ধারাবাহিকভাবে কুরুচিপূর্ণ মন্তব্য, ব্যক্তিগত আক্রমণ ও অপপ্রচার চালানো হয়, যা তাকে গভীর মানসিক সংকটে ফেলে।

তার অভিযোগ, দীর্ঘদিন ধরে চলা এই অনলাইন হয়রানি তার শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। একপর্যায়ে তিনি গর্ভপাতের শিকার হন।

জুলি বলেন, “আমার সন্তান হারানোর জন্য বিজয় আন্না দায়ী।” তবে তিনি স্পষ্ট করে জানান, থালাপতি বিজয় সরাসরি এ ঘটনার সঙ্গে জড়িত নন। তার অভিযোগ, সমর্থকদের লাগামহীন আচরণ বন্ধে বিজয় কোনো পদক্ষেপ নেননি।

অভিনেত্রীর দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে লক্ষ্য করে সংগঠিতভাবে অপপ্রচার চালানো হয়েছে। এমনকি অভিযোগ দায়েরের পর তার বিরুদ্ধে ‘১৫ লাখ টাকার কিডনি কেলেঙ্কারি’ সম্পর্কিত নানা তথ্যও ছড়িয়ে দেওয়া হয়, যাকে তিনি পরিকল্পিত চরিত্রহননের চেষ্টা বলে উল্লেখ করেছেন।

এর আগে চলতি বছরের মার্চ মাসে এ বিষয়ে পুলিশের কাছে অভিযোগ করেন জুলি। অভিযোগে আটজনের নাম উল্লেখ করা হলেও পরে তাকে জানানো হয়, বিষয়টি ফৌজদারি অপরাধের পরিবর্তে দেওয়ানি মানহানির আওতায় বিবেচিত হতে পারে।

জুলি মনে করেন, রাজনৈতিক সমর্থকদের একটি অংশ সমালোচকদের হয়রানিতে ব্যস্ত না থেকে জনস্বার্থে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে তিনি জনপ্রিয় রাজনৈতিক নেতাদের তাদের অনুসারীদের আচরণের বিষয়ে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

তবে এ অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত থালাপতি বিজয় কিংবা তার রাজনৈতিক দল টিভিকের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্র: বলিউড লাইফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়