শিরোনাম
◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন

প্রকাশিত : ৩০ মে, ২০২৬, ০৬:৩৪ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৭৪ বছরের ইতিহাসে প্রথমবার মিস ইউনিভার্সে অংশ নেবে না ফ্রান্স

আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা মিস ইউনিভার্সের ২০২৬ সালের আসরে অংশ নেবে না ফ্রান্স। প্রতিযোগিতার ব্যবস্থাপনা ও সাম্প্রতিক কার্যক্রম নিয়ে অসন্তোষ প্রকাশ করে এমন সিদ্ধান্ত নিয়েছে মিস ফ্রান্স কর্তৃপক্ষ। ১৯৫২ সাল থেকে নিয়মিত অংশগ্রহণের ধারাবাহিকতায় এবারই প্রথম এই প্রতিযোগিতা থেকে নিজেদের সরিয়ে নিচ্ছে দেশটি।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে মিস ফ্রান্স জানায়, তাদের সাংগঠনিক মূল্যবোধ, নীতি ও পরিচয়ের সঙ্গে বর্তমান মিস ইউনিভার্সের দিকনির্দেশনা আর সঙ্গতিপূর্ণ নয়। তাই ২০২৬ সালের প্রতিযোগিতায় অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংগঠনটির অভিযোগ, বিশেষ করে ২০২৫ সালের আসরে বিভিন্ন ধরনের প্রশাসনিক দুর্বলতা ও অনিয়ম চোখে পড়েছে। এসব বিষয় নিয়ে উদ্বেগ থেকেই তারা আপাতত প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

তবে ভবিষ্যতের জন্য দরজা পুরোপুরি বন্ধ করে দেয়নি ফ্রান্স। মিস ফ্রান্স কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতির উন্নতি এবং প্রয়োজনীয় পরিবর্তন এলে তারা পুনরায় মিস ইউনিভার্সে অংশগ্রহণের বিষয়টি বিবেচনা করতে পারে।

মিস ফ্রান্সের সভাপতি ফ্রেদেরিক জিলবেয়ার বলেন, আন্তর্জাতিক অঙ্গনে ফ্রান্সকে উপস্থাপনের ক্ষেত্রে মিস ইউনিভার্স একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। তবে একই সঙ্গে নিজেদের স্বকীয়তা ও মূল্যবোধ অক্ষুণ্ন রাখাও জরুরি। সেই বিবেচনাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, ভবিষ্যতে মিস ইউনিভার্সের কার্যক্রম ও নীতিগত পরিবর্তনগুলো তারা পর্যবেক্ষণ করবেন।

ফ্রান্সের এই সিদ্ধান্ত সৌন্দর্য প্রতিযোগিতার বিশ্বে নতুন আলোচনা তৈরি করেছে। সাম্প্রতিক সময়ে নানা নীতি ও সিদ্ধান্ত নিয়ে সমালোচনার মুখে থাকা মিস ইউনিভার্সের জন্য এটি একটি উল্লেখযোগ্য ধাক্কা বলে মনে করছেন অনেক বিশ্লেষক। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি মিস ইউনিভার্স কর্তৃপক্ষ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়