শিরোনাম
◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয়

প্রকাশিত : ২৫ মে, ২০২৬, ০৭:৪৪ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সীমান্তের দুই প্রান্তের দুটি হৃদয়ের আবেগঘন এক প্রেমের গল্প ‘তাজমহল’ : জমকালো প্রিমিয়ার, ঈদে আসবে বঙ্গ-তে

মনিরুল ইসলাম : যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টারে এক জাঁকজমকপূর্ণ প্রিমিয়ার শো-এর মাধ্যমে পর্দা উঠল রোববার রাতে ওটিটি প্ল্যাটফর্ম ‘বঙ্গ’ (Bongo)-এর বহুল প্রতীক্ষিত অরিজিনাল ওয়েব ফিল্ম ‘তাজমহল’-এর। এই বিশেষ প্রদর্শনী উপলক্ষে আজ যমুনা ব্লকবাস্টারে বসেছিল তারকাদের মেলা। যেখানে উপস্থিত ছিলেন চলচ্চিত্রটির নির্মাতা, প্রধান দুই অভিনয়শিল্পী, দেশের প্রথম সারির সংবাদমাধ্যমের প্রতিনিধি, বিনোদন সাংবাদিক এবং বিনোদন জগতের বিশিষ্ট ব্যক্তিবর্গ। পাশাপাশি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা আইসক্রিম লিমিটেড (পোলার)-এর হেড অব মার্কেটিং আবদুল্লাহ আল মামুনসহ প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সীমান্তের দুই প্রান্তের দুটি হৃদয়ের আবেগঘন এক প্রেমের গল্প নিয়ে নির্মিত এই ফিল্মটি আগামী ঈদুল আজহার দিন থেকে এক্সক্লুসিভলি মুক্তি পেতে যাচ্ছে শুধুমাত্র Bongo অ্যাপ এবং ওয়েবসাইটে।

টলিউডে দেবের বিপরীতে ‘বাঘা যতীন’ এবং সৃজিত মুখার্জির ‘টেক্কা’ খ্যাত কলকাতার জনপ্রিয় অভিনেত্রী সৃজা দত্ত এবং বাংলাদেশের ছোটপর্দার পরিচিত মুখ ফাইজুল ইয়ামিনের এই ফ্রেশ জুটির রসায়ন ইতিমধ্যেই দর্শক ও সমালোচকদের মাঝে বেশ কৌতূহল তৈরি করেছে। এছাড়া এই ফিল্মের মাধ্যমে দীর্ঘ ১১ বছরের বিরতি ভেঙে আবারও পরিচালকের আসনে ফিরছেন ‘চক্র’ ও ‘পাড়ি’ খ্যাত গুণী নির্মাতা ওয়াহিদ আনাম। ‘তাজমহল’ ওয়েব ফিল্মটির সার্বিক সহযোগিতায় পার্টনার হিসেবে যুক্ত হয়েছে জনপ্রিয় ব্র্যান্ড “পোলার আইসক্রিম” (Polar Ice Cream)।

তাজমহল নিয়ে বঙ্গের চিফ অব কনটেন্ট  মুশফিকুর রহমান বলেন, “তাজমহল’ শুধু পর্দার গল্প নয়—এটা হৃদয়ের ভাষা, এক অনবদ্য স্পন্দন। এই ছবিটি ত্যাগ ও আত্মীয়তার এক কাব্যিক আর জরুরি কাহিনি—যাকে প্রাণ দিয়েছেন ওয়াহিদ আনামের দূরদর্শী পরিচালনা এবং একটি অভিনয়শিল্পীদল, যাঁরা প্রতিটি ফ্রেমে নিজেদের আত্মা উজাড় করে দিয়েছেন। আমরা শুধু একটি ওয়েব ফিল্ম বানাচ্ছি না; আমরা গড়ে তুলছি ভালোবাসার এক স্মারক—যা প্রতিটি বাধাকে উপেক্ষা করে, সেটা ভৌগোলিক হোক, সামাজিক হোক বা আবেগের।

বাংলাদেশের ওটিটি-তে নিজের প্রথম কাজ নিয়ে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী সৃজা দত্ত বলেন,
'তাজমহল’ বাংলাদেশে আমার প্রথম কাজ এবং এটি মূলত দুই বাংলার এক অনন্য ভালোবাসার গল্প। এখানে কাঁটাতারের এপারে ইন্ডিয়ার ‘মমতাজ’ আর ওপারে বাংলাদেশের ডাক্তার ‘তাজ’—এই দুই ভিন্ন প্রান্তের মানুষের আবেগ ও সুন্দর রসায়ন ফুটিয়ে তোলা হয়েছে। এক অদ্ভুত ঘটনার মাধ্যমে শুরু হওয়া এই সম্পর্কের শেষ পরিণতি কী হয়—তা কি মধুর মিলন নাকি কোনো ট্র্যাজেডি, সেটাই দেখা যাবে এই ফিল্মে। আশা করি এই ঈদে বঙ্গ-তে আমাদের এই ভালোবাসার গল্পটি দর্শকদের মন ছুঁয়ে যাবে।"

অভিনেতা ফাইযুল ইয়ামিন  অনুভূতি ব্যক্ত করে বলেন, ​'তাজমহল’ শুধুমাত্র একটি ওয়েব ফিল্ম নয়; এতে ভালোবাসা, ত্যাগ, বন্ধুত্ব ও পারিবারিক আবেগের দারুণ এক মিলবন্ধন আছে। ওয়াহিদ আনাম ভাইয়ের দূরদর্শী পরিচালনা আর সহশিল্পীদের চমৎকার অভিনয়ে কাজটি পর্দায় জীবন্ত হয়ে উঠেছে। আমরা আসলে ভালোবাসার এমন এক স্মারক তৈরি করেছি, যা সব ভৌগোলিক ও সামাজিক সীমানা পেরিয়ে যায়। আশা করি দর্শকদের এটি ভালো লাগবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়