শিরোনাম
◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয়

প্রকাশিত : ২১ মে, ২০২৬, ০৭:২১ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজনৈতিক পালাবদলের পর প্রাণনাশের হুমকি পাচ্ছেন সোহম

সম্প্রতি পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর পরিস্থিতি বদলে গেছে রাজ্যে। এর মধ্যেই প্রাণনাশের হুমকি পাচ্ছেন বিদায়ী বিধায়ক সোহম চক্রবর্তী। নেপথ্যে কি কোনো রাজনৈতিক কারণ? বিষয়টি তেমন না; বরং এক্ষেত্রে জড়িয়ে আছে তার অভিনয় পেশা।

এর আগে ২০১৮ সালে একটি বাংলা সিনেমায় অভিনয় করার কথা ছিল সোহম চক্রবর্তীর। পরিচালক ছিলেন মহুয়া চক্রবর্তী। প্রযোজনার দায়িত্বে ছিলেন তরুণ দাস। এ সিনেমায় অভিনয় করার জন্য নিয়মমাফিক ১৫ লাখ টাকা অগ্রিমও দেওয়া হয়েছিল অভিনেতাকে। তবে সোহমের দাবি— পরে হঠাৎই পরিচালক মহুয়া তাকে জানান, প্রযোজকের ব্যবহারে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করছেন না। তাই ছবিটি থেকে সরে যাচ্ছেন তিনি। 

সোহম ছবিটি করার জন্য প্রথম থেকেই প্রস্তুত ছিলেন। কিন্তু এই প্রযোজক আগে কখনোই সরাসরি সোহমকে ফোন করেননি, দেখাও করেননি। বরাবরই তার টিমের মাধ্যমে কথা হয়েছিল। এরপর গত ৮ বছর ধরে ছবিটি নিয়ে আর নাড়াচাড়া হয়নি।

কয়েক দিন আগে প্রযোজকের তরফ থেকে ফোন করা হয় সোহমকে, অগ্রিম ১৫ লাখ টাকা ফেরত নেওয়ার জন্য। কিন্তু সোহম প্রযোজককে স্পষ্ট জানিয়েছেন— ইন্ডাস্ট্রির নিয়মানুযায়ী, অগ্রিম টাকা এ ক্ষেত্রে ফেরত দেওয়ার কোনো নিয়ম নেই। কারণ প্রযোজকই ছবিটি তৈরি করছেন না। 

অন্যদিকে প্রযোজকের তরফ থেকে অভিযোগ ছিল— সোহমের কাছে বারবার ডেট চেয়েও না পাওয়ার কারণেই নাকি সিনেমাটা তৈরি করা যায়নি। প্রযোজকের এই অভিযোগ নস্যাৎ করে সোহম জানিয়েছেন, সেই সময় তিনি এতটাও ব্যস্ত ছিলেন না যে ডেট দিতে পারতেন না। 

এখানেই শেষ নয়; সোহমের অভিযোগ— প্রযোজক তার অফিসে আসেন এবং টাকা ফেরত চান। তিনি জানিয়ে দেন— অগ্রিম টাকা এক্ষেত্রে ফেরতযোগ্য নয়। এর পরেই মঙ্গলবার (১৯ মে) রাতে সোহমকে ফোন করে প্রযোজক তরুণ দাস অকথ্য ভাষায় গালাগাল করেন। প্রযোজক বলেন, তীর-ধনুক চলবে, খেলা হবে। 

সোহম বলেন, ‘প্রযোজক রাজ্যে রাজনৈতিক পালাবদলের কথা বলে আমাকে প্রাণনাশের হুমকিও দিয়েছেন। সঙ্গে যোগ করেছেন জয় শ্রীরাম স্লোগান!’ এই অভিযোগের ভিত্তিতেই আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন সোহম চক্রবর্তী। 

রাজনীতি থেকে দূরে থাকা প্রসঙ্গে অভিনেতা বলেন, আর যাই করি, রাজনীতি আমি ছাড়ব না। তবে এ মুহূর্তে পরিবারকে সময় দিতে চান তিনি। সঙ্গে মনোযোগ দিতে চান তার অভিনয়জীবনেও। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়