শিরোনাম
◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন

প্রকাশিত : ১৯ মে, ২০২৬, ০৮:৩১ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কারিনার পর এবার হেপাটাইটিসে আক্রান্ত ডিজে সনিকা, হাসপাতালে ভর্তি

কিছুদিন আগেই ভারতে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বাংলাদেশি কনটেন্ট ক্রিয়েটর-অভিনেত্রী কারিনা কায়সার। লিভারজনিত জটিলতাসহ হেপাটাইটিস এ ও ই-তে তিনি আক্রান্ত ছিলেন বলে জানা যায়। এবার হেপাটাইটিস-এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন দেশের জনপ্রিয় ডিজে সনিকা। 

সোমবার (১৮ মে) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অসুস্থতার খবরটি ভক্তদের সঙ্গে শেয়ার করেন তিনি। এরপর থেকেই ভক্ত ও সহকর্মীরা তার দ্রুত সুস্থতা কামনা করছেন। বর্তমানে এই ডিজে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। 

জানা গেছে, হেপাটাইটিস-এ ভাইরাসে আক্রান্ত হয়ে বর্তমানে তিনি বনানীর ইয়র্ক হাসপাতালে ভর্তি রয়েছেন। হাসপাতালের বিছানায় শুয়ে থাকা অবস্থায় নিজের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে ক্যাপশনে সনিকা লিখেছেন, ‘আগামী কয়েকদিনের জন্য এটাই আমার ঘর।’ 

অসুস্থতার খবরটি প্রকাশের পর থেকেই ভক্ত-অনুরাগীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তার দ্রুত সুস্থতা কামনা করেন। 

২০০৭ সালে ডিজে হিসেবে পেশাদার ক্যারিয়ার শুরু করেন সনিকা। অল্প সময়েই তিনি দেশের সংগীতাঙ্গনে হয়ে ওঠেন পরিচিত মুখ। ২০১১ সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করে আন্তর্জাতিক মঞ্চেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। 

২০১৩ সালে তিনি ‘শ্রেষ্ঠ বাংলাদেশি মহিলা ডিজে’ হিসেবে ঢালিউড চলচ্চিত্র ও সংগীত পুরস্কারে ভূষিত হন। ডিজে ক্যারিয়ারের পাশাপাশি অভিনয়েও কাজ করেছেন সনিকা। ২০১৫ সালে তিনি ছোটপর্দায় অভিষেক করেন এবং ‘লাস্ট সিকোয়েন্স’ ও ‘থ্রিপল এফ’ নামের দুটি টিভি নাটকে অভিনয় করেন। 

সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়