শিরোনাম
◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন

প্রকাশিত : ১৭ মে, ২০২৬, ০২:০৯ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অভিনেত্রী সুবাহর বিস্ফোরক অভিযোগ স্বামীর বিরুদ্ধে

আলোচিত মডেল ও চিত্রনায়িকা শাহ হুমায়রা সুবাহ বর্তমানে তার ব্যক্তিগত জীবন ও দাম্পত্য কলহের কারণে সংবাদের শিরোনামে রয়েছেন। সম্প্রতি তিনি গোপনে বিয়ের খবর প্রকাশ করলেও, বিয়ের মাত্র এক সপ্তাহের মাথায় স্বামীর বিরুদ্ধে পরকীয়া ও মানসিক নির্যাতনের বিস্ফোরক অভিযোগ তুলেছেন।

এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বিস্ফোরক স্ট্যাটাস দিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী। শনিবার (১৬ মে) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।

সুবাহ লেখেন, আজ খুব ভারী মন নিয়ে কিছু কথা বলতে বাধ্য হচ্ছি। আমার স্বামী হাসানের আগেও একটি বিয়ে হয়েছিল, যা বিচ্ছেদে শেষ হয়। এখনো সে পরকীয়া করছে আমাকে বিয়ে করেও!!’

অভিনেত্রীর ধারণা, শুধু তিনিই নন; আগের স্ত্রীও এসব পরিস্থিতি সহ্য করতে না পেরে সম্পর্ক থেকে সরে যেতে বাধ্য হয়েছিল। কারণ হিসেবে তিনি বলেন, ‘আমার হাজব্যান্ড আরও বিয়ে করবে ৩/৪টা তাই আমার সঙ্গেও এমন শুরু করেছে।’

নিজের পরিস্থিতি জানাতে গিয়ে এ চিত্রনায়িকা পোস্টে লিখেন, ‘সুন্দর সংসারের আশায় আমি ইসলামিক শরিয়া অনুযায়ী বিয়ে করি। কিন্তু বিয়ের পর থেকে আমি দীর্ঘদিন ধরে মানসিক চাপ, অপমান, ভয়ভীতি ও ইমোশনাল অ্যাবিউজের মধ্যে আছি।’

‘বারবার এমন পরিস্থিতির মধ্যে ফেলা হয়েছে যেন অন্যায় দেখেও চুপ থাকি, না হয় নিজেই সম্পর্ক ছেড়ে চলে যাই,’ লেখেন সুবাহ। অতীত নিয়ে অপমান এবং অন্য নারীদের কেন্দ্র করে খারাপ আচরণ ও তাদের সঙ্গে স্বামীর সম্পর্কের বিষয়গুলো প্রতিনিয়ত তাকে মানসিকভাবে ভেঙে ফেলছে বলেও উল্লেখ করেন পোস্টে।

তিনি বলেন, ‘আমি যখন আমাদের বিয়ের বিষয় প্রকাশ করি, তখন থেকে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। নানা ধরনের থ্রেট, প্রেসার ও মানসিক নির্যাতনের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। যেন আমি নিজে থেকেই ডিভোর্স দিয়ে চুপ হয়ে যাই।’

আলোচিত এ মডেল পোস্টে জানান, তার কাছে অনেক কিছুর প্রমাণ রয়েছে, যা সময় হলে ধীরে ধীরে প্রকাশ করবেন।

পোস্টে অনেক কষ্ট ও মানসিক যন্ত্রণার মধ্যে রয়েছেন জানিয়ে সবার দোয়া ও সহযোগিতা চেয়েছেন এ অভিনেত্রী।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়