শিরোনাম
◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন

প্রকাশিত : ১৩ মে, ২০২৬, ১০:৩৪ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিজয়কে অভিনন্দন জানিয়ে যা বললেন অভিনেতা কমল হাসান

সদ্যই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন অভিনেতা থেকে রাজনীতিক বনে যাওয়া থালাপতি বিজয়। শপথ নিয়েই হুমকি দিয়েছেন মুসমানের বিরুদ্ধে কোনো নির্যাতন হলে ইতিহাস গড়ে ফেলবেন তিনি। সেই সঙ্গে মদ বিক্রি বন্ধের ঘোষণাও দিয়েছেন অভিনেতা। তার এ পদক্ষেপে ভূয়সী প্রশংসা করেছেন আরেক দক্ষিণী বর্ষীয়ান অভিনেতা কমল হাসান।

যদিও গত বছর মদ বিক্রি থেকে তামিলনাড়ু সরকারের আয় ছিল প্রায় ৪৮ হাজার কোটি টাকা। কিন্তু এই বিপুল অঙ্কের রাজস্ব হারানোর ঝুঁকি থাকলেও জনস্বাস্থ্যের কথা চিন্তা করে থালাপতি বিজয়ের এমন সিদ্ধান্তে সাধারণ মানুষের মুখে হাসি ফুটবে বলে মনে করছেন বর্ষীয়ান অভিনেতা কমল হাসান।

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েই বিজয় ৭১৭টি সরকারি মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন। নতুন নিয়মানুযায়ী, কোনো ধর্মীয় উপাসনালয় কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানের ৫০০ মিটারের মধ্যে কোনো মদের দোকান থাকতে পারবে না। মাদকমুক্ত তামিলনাড়ু গড়ার যে প্রতিশ্রুতি তিনি নির্বাচনের আগে দিয়েছিলেন, এটি তারই প্রথম বাস্তবায়ন বলে মনে করা হচ্ছে।

তামিলনাড়ুতে সরকারি সংস্থার অধীনে বর্তমানে চার হাজার ৭৬৫ মদের দোকান রয়েছে। এর মধ্যে ২৭৬টি ধর্মীয় স্থানের কাছে এবং ১৮৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে অবস্থিত। এসব দোকানই এখন বন্ধের তালিকায় রয়েছে।

সিনেমার দাপুটে অভিনেতা ‘থালাপতি’ এখন সিনেমার রূপ ধরেই মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন শুরু করেছেন। শপথ নেওয়ার ৪৮ ঘণ্টা কাটতে না কাটতেই জনহিতকর কাজে নেমে পড়েছেন চন্দ্রশেখর জোসেফ বিজয়। আর তার নেওয়া প্রথম সাহসী পদক্ষেপেই মুগ্ধ দক্ষিণী সিনেমার কিংবদন্তি অভিনেতা কমল হাসান। বিজয়ের নেওয়া সংস্কারমূলক উদ্যোগের প্রশংসা করে রীতিমতো পঞ্চমুখ তিনি। 

বিজয়কে অভিনন্দন জানিয়ে এ বর্ষীয়ান অভিনেতা বলেন, ‘তামিল পরিবারগুলোর দীর্ঘদিনের একটি প্রত্যাশা আজ পূরণ হলো। দায়িত্বগ্রহণের পরপরই এটি বিজয়ের অত্যন্ত বলিষ্ঠ একটি পদক্ষেপ। মদ বিক্রি করা কোনো সরকারের কাজ হওয়া উচিত নয়; বরং এটি নিয়ন্ত্রণ করা সরকারের নৈতিক দায়িত্ব। তামিলনাড়ু সরকারকে এ লক্ষ্যেই এগিয়ে যেতে হবে। ৭১৭ সংখ্যাটি তো কেবল শুরু, আমি আশাবাদী ভবিষ্যতে এ সংখ্যা আরও বাড়বে বলে মনে করেন কমল হাসান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়