শিরোনাম
◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন

প্রকাশিত : ১১ মে, ২০২৬, ০৭:২৫ বিকাল
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যে ছবিতে সালমানের চেয়ে বেশি পারিশ্রমিক নেন নায়িকা

বলিউডের শীর্ষ তারকা সালমান খান বর্তমানে চড়া পারিশ্রমিক নিলেও ক্যারিয়ারের শুরুতে একটি ব্লকবাস্টার সিনেমায় নায়িকা ভাগ্যশ্রীর চেয়েও কম টাকা পেয়েছিলেন। ১৯৮৯ সালে মুক্তি পাওয়া ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ সিনেমায় সালমানের চেয়ে কয়েকগুণ বেশি পারিশ্রমিক নিয়েছিলেন নবাগত এই অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই ঘটনার পেছনের কারণ ও বলিউডের পারিশ্রমিক বৈষম্য নিয়ে খোলামেলা কথা বলেছেন ভাগ্যশ্রী। 

বিভিন্ন সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম বলছে, ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ সিনেমার জন্য সালমান খান মাত্র ২৫ হাজার রুপি পারিশ্রমিক পেয়েছিলেন। অন্যদিকে একই সিনেমায় অভিনয়ের জন্য ভাগ্যশ্রীকে দেওয়া হয়েছিল ১ লাখ রুপি। মূলত চাহিদা ও সরবরাহের সমীকরণের কারণেই সে সময় সালমানের চেয়ে চারগুণ বেশি পারিশ্রমিক পেয়েছিলেন তিনি। এ নিয়ে ভাগ্যশ্রী জানান, এটি ছিল সম্পূর্ণ একটি ব্যবসায়িক সিদ্ধান্ত।

সেই সাক্ষাৎকারে পারিশ্রমিক নিয়ে ভাগ্যশ্রী বলেন, এটি মূলত চাহিদা ও সরবরাহের ওপর নির্ভর করে। একজন নারী কঠোর পরিশ্রম করলেও যদি প্রযোজক বা পরিচালক মনে করেন অন্য কেউও সেই কাজ করতে পারবেন, তবে তারা নিজেদের ইচ্ছেমতো টাকা দেবেন। তখন অভিনেত্রীকে সিদ্ধান্ত নিতে হবে তিনি সেই টাকায় কাজ করবেন কি না।

তিনি আরও উল্লেখ করেন, বলিউডে অনেকেই কাজের সুযোগ পেতে কম পারিশ্রমিকে কাজ করতে রাজি হয়ে যান, যা পারিশ্রমিক সমতার পথে বড় বাধা।

১৯৮৯ সালে মুক্তি পাওয়া সুরাজ বারজাত্য পরিচালিত ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ ছিল ভাগ্যশ্রীর প্রথম সিনেমা। অন্যদিকে সালমান খান এর আগে মাত্র একটি সিনেমায় অভিনয় করেছিলেন। ছবিটি মুক্তির পর বক্স অফিসে ব্যাপক সাফল্য পায় এবং সালমান-ভাগ্যশ্রী জুটি রাতারাতি তারকাখ্যাতি লাভ করেন। এই সিনেমায় আরও অভিনয় করেছিলেন অলোক নাথ, রিমা লাগু ও মনীশ বহেল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়